1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

গুরুতর জখম নিয়ে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে বৃহস্পতিবার গুরুতর জখম হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে| হাসপাতাল সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর কপালে সেলাই করা হবে। তাঁর জ্ঞান রয়েছে। তাঁর সঙ্গে কথাও বলেছেন চিকিৎসকরা। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তৃণমূল মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ করেছে। সেই ছবিতে তাঁকে আচ্ছন্ন অবস্থায় দেখা গেছে। তৃণমূল সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, এদিন কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সময়ই কোনোভাবে পড়ে যান তিনি। সামনের দিকে ঝুঁকে পড়ে যাওয়ায় কপালে চোট পান। গলগল করে রক্ত বেরোতে থাকে। প্রথমে তাঁকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হলেও সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর চিকিৎসকরা দেখেই কপালে সেলাই করতে হবে বলে জানান। হাসপাতালে মমতাকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। তাঁর ক্ষত বেশ গভীর। তবে রক্তক্ষরণ বন্ধ করা গেছে। এমআরআই, সিটি স্ক্যান করানো হবে। একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হচ্ছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মুখ্যমন্ত্রী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park