1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

বেসরকারিভাবে ফলাফলে মুন্সীগঞ্জ পৌরসভায় আফরিন মেয়র নির্বাচিত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪

মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন। এই পৌরসভায় তিনিই প্রথম নারী মেয়র।
শনিবার বিকেলে শহরের জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ।
জগ প্রতীকে নিয়ে চৌধুরী ফাহরিয়া আফরিন ভোট পেয়েছেন ২১ হাজার ৯৯৪ টি, তার একমাত্র প্রতিদ্বন্ধী শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম মাহতাবউদ্দিন কল্লোল নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৬১০টি।
আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়। উপ-নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন মোট ২২ হাজার ৬০৪ জন ভোটার, যা মোট ভোটের ৩৮ দশমিক ৯৯ শতাংশ। তিনি জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়। পৌরসভাটিতে মোট ভোটার ৫৭ হাজার ৯৬২জন। এই নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেট, তিন প্লাটুন বিজিবি এবং র্যা ব, পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে ছিলেন। ইভিএম পদ্ধতিতে সাচ্ছন্দে ভোট দিতে পেরে খুশি ভোটারা।
পৌরসভার নির্বাচিত মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে বিজয়ী হন। সেই শূন্য পদেই মেয়র নির্বাচিত হলেন তার স্ত্রী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park