1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে ১০,০০০ ড্রোন দেবে যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য ব্রিটেন ইউক্রেনকে ১০ হাজারের বেশি ড্রোন সরবরাহ করবে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস’র কিয়েভ সফরের সময় বৃহস্পতিবার এ কথা বলেছেন। খবর এএফপি’র।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এসব ড্রোনের জন্য আরো সাড়ে ১২ কোটি ইউরো ব্যয় হচ্ছে। এ নিয়ে ইউক্রেনে তাদের মোট ব্যয় বেড়ে সাড়ে ৩২ কোটি ইউরো  দাঁড়াবে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ অর্থে বছর জুড়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে ১০,০০০টিরও বেশি ড্রোন সরবরাহ করা হবে।
ইউক্রেনে তৃতীয় দফার সফরে শ্যাপস বলেন, ‘বিশ্বের শীর্ষ স্থানীয় যুক্তরাজ্যের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে সরাসরি আনা অত্যাধুনিক নতুন ড্রোন ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে দিতে আমাদের প্রতিশ্রুতি বাড়াচ্ছি।’
এ সময় তিনি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাত করেন।
ব্রিটেন বলেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া তার প্রতিবেশি দেশ ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে তারা দেশটিকে সাতশ’ কোটি ডলারেরও বেশি সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
ব্রিটেন হচ্ছে প্রথম দেশ যারা ইউক্রেনের সামরিক বাহিনীকে দূর-পাল্লার বিভিন্ন অস্ত্র সরবরাহ করে। গত মে মাসে দেশটি ঘোষণা দেয় যে, স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র পাঠাবে ইউক্রেনে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার বিভিন্ন সরঞ্জামাদি ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত করতে ইক্রেনের সামরিক বাহিনী মস্কোর বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করে আসছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park