1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজকে অভিনন্দন মোদির

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার পাকিস্তানের ফের
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন। পরমাণু শক্তিধর এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের দুই নেতার মধ্যে শুভেচ্ছার এটি একটি বিরল দৃষ্টান্ত।
খবর এএফপি’র।
শরিফ দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
সেনা সমর্থিত ৭২ বছর বয়সী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এল) তাদের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং বেশ কয়েকটি ছোট দলের সাথে একটি জোট সরকার গঠন করেছে। এরফলে সবচেয়ে বেশি আসনে জয় পেলেও কারাদন্ড প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অনুগতরা সরকার গঠন করা থেকে ছিটকে পড়ে।
মোদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শাহবাজকে অভিনন্দন।’
ভারত ও পাকিস্তান চির প্রতিদ্বন্ধী দু’টি দেশ। এই দুই দেশের মধ্যে দীর্ঘ দিনের রাজনৈতিক উত্তেজনা রয়েছে।
১৯৪৭ সালে উপমহাদেশের বিভাজনের শুরু ভারত ও পাকিস্তানকে তিনটি যুদ্ধ এবং বহুবার ছোট ছোট সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা যায়।
তবে ভারত শরিফকে তার পূর্বসূরি খানের চেয়ে বেশি বন্ধুত্বপূর্ণ হিসেবে দেখছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park