1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রোজায় আল-আকসায় মুসলমানদের নামাজ পড়তে দিন যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

চলমান গাজা-ইসরায়েল বা হামাস-ইসরায়েল সংকটের মধ্যে পবিত্র মাস রমজান আসন্ন। এই অবস্থায় জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসলমানদের নামাজ পড়তে দিতে বন্ধু ‘রাষ্ট্র’ ইসরায়েলের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার এ আহ্বান জানান। যদিও গত সপ্তাহে ইসরায়েলের ডানপন্থী মন্ত্রী বেন-গভির অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আল-আকসায় নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব করেন। তিনি বলেন, রোজায় পশ্চিম তীরের ফিলিস্তিনি ‍মুসলিমদের নামাজের জন্য জেরুজালেমে প্রবেশাধিকার দেওয়া উচিৎ হবে না। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রীর প্রস্তাবের পরপরই যুক্তরাষ্ট্র থেকে আল-আকসায় নামাজ পড়ার সুযোগ করে দিতে আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। ম্যাথু মিলার বলেছেন, এটা আল-আকসার সঙ্গে সম্পর্কিত। আগের মতো এবারও রোজার মাসে মুসলিমদের আল-আকসায় প্রবেশের অধিকার দিতে ইসরায়েলের প্রতি আমরা আহ্বান জানাই। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এটা মানুষের প্রাপ্য অধিকারের আওতায় থাকা ধর্মীয় স্বাধীনতার বিষয় নয়। বরং এর মধ্যে ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিষয়ও জড়িত। আল-আকসায় নামাজের বিষয়টি বাদেও পবিত্র রমজানে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের কথা শুনে গাজায় নির্বিচার হামলা বন্ধ করবে ইসরায়েল। তা ছাড়া হামাসের হাতে আটক থাকা জিম্মিদের এ সময় মুক্তি দেওয়া হবে। উল্লেখ্য, আগামী ১০ অথবা ১১ মার্চ শুরু হবে পবিত্র রমজান। এ মাসে জেরুজালেমে মুসল্লিদের বিবেচনার বিষয়টি মূল্যায়ন করছে ইসরায়েল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park