1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

প্রতিবেশ আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

বিআইডব্লিউটি’র উন্নয়ন প্রকল্পের জন্য নেয়া পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে আলোকচিত্র প্রদর্শনী করেছে প্রতিবেশ আন্দোলন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর ঘাট সংলগ্ন ৩নং ঘাটে এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
এ বিষয়ে জেলা প্রতিবেশী আন্দোলনের আহŸায়ক রাইসুল রাব্বি বলেন, বিআইডবিøউটিএ’র কর্তৃপক্ষ তিন নাম্বার ঘাটের যে বটগাছগুলো কেটে ফেলেছে তারা উন্নয়ন প্রকল্প করবে বলে, আমরা পরিবেশ আন্দোলন থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। যে উন্নয়ন প্রকৃতি বিনাশ করে করা হয় সে উন্নয়ন কখনোই মানুষের কল্যাণে আসতে পারে না। ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে যে এই পর্যন্ত মানুষ পরিবেশকে প্রকৃতি নষ্ট করে যে যতগুলো উন্নয়ন করতে চেয়েছে, সেখানে মানুষেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈশ্বিক উষ্ণতাসহ পৃথিবীতে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে চলছে। যেখানে একটি দেশের ২৫ শতাংশ বনঅঞ্চল থাকার কথা সেখানে বাংলাদেশের বনাঞ্চল কতটুকু আছে? এর মধ্যেই যদি উন্নয়নের নামে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা হয় তাহলে দেশের পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে। বর্তমানে যতগুলো গাছ আছে সেগুলোকেই উন্নয়ন প্রকল্পের নামে কাটা হচ্ছে, নতুন করে গাছ লাগানো হচ্ছে না। এর প্রতিবাদে আমাদের দুদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে। আর এই অলক চিত্র প্রদর্শনীর আজকে প্রথম দিন। জীবন প্রকৃতি এবং বনায়ন ধ্বংস করে এমন উন্নয়ন আমরা চাই না। একটি গাছ শুধু পরিবেশ আন্দোলনের বিষয় নয়, এটা প্রতিটা মানুষের প্রয়োজন। বিআইডব্লিউটি’র শীতলক্ষার পানি দিকের দৃষ্টিপাত না করে উন্নয়নের নামে গাছ কাটছে। আমরা এর নিন্দা জানাচ্ছি। প্রকৃতির রেখা কিভাবে উন্নয়ন করা যায় সে দিকটা তাদের চিন্তা করতে হবে। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে একটা গাছ রক্ষা করার জন্য রাস্তা বাঁকা করে বানিয়েছে। প্রয়োজনে গাছ রেখে কিভাবে উন্নয়ন করা সম্ভব সেটার পরিকল্পনা করতে হবে। তারা চাইলে এমন পরকিল্পনা আমরা দিতে পারি। এসময় প্রতিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক সাদিক হাসানসহ আরও নেতৃবিন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park