স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : নারায়ণগঞ্জ মহানগর তাঁতীলীগের তাঁতীলীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম ফারুক শাহেদ এর আমন্ত্রণে তার পৈতৃক নিবাস নীলফামারী সফরে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা। ফারুক শাহেদের পূর্বপুরুষের ভিটা নীলফামারী জেলায় হওয়ায় তার পিতা সাবেক সচিব আরিফুর রহমান চৌধুরী সাহেবের জন্মভূমি পরিদর্শনের জন্য যান খোকন সাহা। গত বুধবার সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দর নামেন তিনি। এসময় অ্যাডভোকেট খোকন সাহা ও চৌধুরী এইচ এম ফারুক সাহেদের উপস্থিতির খবর পেয়ে সৈয়দপুর বিমান বন্দরে জেলা ছাত্রলীগ যুবলীগ তাঁতীলীগের নেতৃবৃন্দ নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


সফরকালে অ্যাডভোকেট খোকন সাহা নীলফামারীর ঐতিহাসিক নীল সাগর দীঘিসহ বৃহত্তর রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিখ্যাত স্থান সমূহ ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও তিনি দিনাজপুরের সাফারি পার্কসহ বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত কয়েকটি স্থান পরিদর্শন করেন।


© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ