1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সমাজটাকে ভাল রাখতে কাজ করি………. শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমার বাবা আমাদের জন্য কিছু রেখে যাননি। চাইলে নারায়ণগঞ্জের অর্ধেকটা কিনতে পারতেন। কিন্তু আমাদের কিছু দিয়ে যাননি। তাই হয়ত আমরা তিন ভাই সংসদ সদস্য হতে পেরেছি। এই আংটিটা আমার বড় ভাই আমার মাকে দিয়েছিল। আমার মা এই আংটিটা দিয়ে বলেছিল নাও এটা। তোমার সাথে আমিও থাকি নাসিমও থাকবে। সেদিন মা হাসপাতালে, আমার মা সম্পূর্ণ সুস্থ, যেহেতু গোগনগর আলীরটেক ইউনিয়ন পরিষদের নির্বাচন আমাকে আসতে হয়েছে নারায়ণগঞ্জ। আমি মাত্র রাইফেল ক্লাবে এসে মেম্বারদের নিয়ে বসেছি, এমন সময় আমার কাছে আমার স্ত্রীর ফোন আসে। আমার মা লাইফ সাপোর্টে ছিল। যারা বাবা মায়ের ছায়াতলে আছেন তারা জানবেন। মৃত্যুর সময় আমার মা বলেছে তার কষ্ট হচ্ছে না কারণ সে চিন্তা করেছে আমার ছেলে যদি জানে আমার কষ্ট হবে তাহলে সেও কষ্ট পাবে। এ দুনিয়ায় আমরা এসেছি ভাল থাকতে। আমরা সবাই মিলে সমাজটাকে ভাল রাখতে কাজ করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন।
মঙ্গলবার (২০ ফেব্রæয়ারি) বিকেলে নগরীর চাষাঢ়া হিরামহলের সামনের মসজিদে একেএম সামসুজ্জোহার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই, আমার পরিবারের যারা চলে গেছেন এবং যারা আছেন তাদের কোন কাজে যদি আল্লাহ সন্তুষ্ট হন সে কাজের উছিলায় যেন আমাদের রহমত দেন। আমরা যেন মৃত্যুর আগে আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারি। আমার মায়ের মৃত্যুবার্ষিকী ৭ মার্চ। মা বলে গেছেন বাবার সাথেই তার মৃত্যুবার্ষিকী করতে। যাদের মাথার উপর বাবা মা আছে আপনারা যে কত সৌভাগ্যবান সেটা আপনারা জানেন না। মা বাবা না থাকা যে কত কষ্টের এটা আপনারা বুঝবেন না।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park