1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

হকার নামধারী খুনিরা এত সাহস কোথায় পায়………………..আইভী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রেস ক্লাবের ডাকে আমরা সেদিন গোল টেবিল বৈঠকে বসেছিলাম। আলোচনা শেষে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তের আলোকেই কাজ হচ্ছে। আজকে একটি অনানুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হয়। কিভাবে নগর সমস্যা দ্রæত সমাধান করা যায় সেই লক্ষে আমরা আলোচনায় বসেছি। আমরা এমপি মহোদয়ের সাথে একমত যে, আমরা ভোটারদের অগ্রধিকার দেওয়া চেষ্টা করবো। সাধারণ মানুষের অধিকার হলো স্বস্তিতে হাটতে পারা। আমাদের সেই অধিকার নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
মেয়র আইভী বলেন, গতকাল ২১শে ফেব্রæয়ারি গিয়েছে, আজ ২২শে ফেব্রæয়ারি। সিটি কর্পোরেশন কোন অনুমোদন দেয় নাই, জেলা প্রশাসনের কোন অনুমোদন ছিল না। কিভাবে হকার নামধারী খুনি, বাজে লোক, অবৈধ লোক জনপ্রতিনিধিদের বিরুদ্ধে হুংকার দিবে। এত বড় সাহস তারা কোথেকে পায় সেটা আমার বোধগম্য নয়। মানবিকতার খাতিরে আমি ৬শ‘ থেকে সাড়ে ৮শ‘ হকারের অবস্থানের ব্যবস্থা করেছি। আমি এমপি মহোদয়কে অনুরোধ করবো, সেই লিস্ট চেক করার জন্য। যারা দোকান বিক্রি করে বাইরে বসেছে তাদের বিরুদ্ধে যেন প্রশাসন যেন একশনে যায়। তিনি বলেন, যারা শহরে হকারি করে, তারা হচ্ছেন নি¤œ আয়ের মানুষ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নি¤œ আয়ের মানুষদের প্রতি সহানুভূতিশীল। আমরা এমপি মহোদয়ের সাথে, প্রশাসনের সাথে মিলে তাদের জন্য চিন্তা করবো। কিন্তু কোন অবস্থাতেই বঙ্গবন্ধু রোডকে দখল করে, চুরি-ছিনতাই-ডাকাতি করে সরকারকে বদনাম করা, নারায়ণগঞ্জকে জিম্মি করাটা আমরা কেউই বরদাস্ত করবো না। বিকেএমইএ বরাবরই সাপোর্ট দিয়ে থাকে পুলিশকে ও কমিউনিটি পুলিশকে। আমি আশা করি তারা এইবারও সাপোর্ট দিবে। গত রোজায় মানুষ স্বাচ্ছন্দে চলাফেরা করতে পেরেছে। এর পিছনে ছিলেন ৫ আসনের এমপি মহোদয়। উনার নেতৃত্বে ও প্রশাসনের সহযোগিতায়, বিকেএমইএ‘র সহযোগিতায় যানজটমুক্ত শহর আমরা গত রোজায় পেয়েছিলাম। আশা করি এইবারও কাজটি যথারিতী হবে। প্রশাসন, সিটি কর্পোরেশন, জনপ্রতিনিধি আমাদের সকলেরই উদ্দেশ্য জনগণের সেবা করা, মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য যে কাজ করে যাচ্ছেন তা বজায় রাখা। এর আগে, নগর সমস্যা সমাধানে বৈঠকে বসেন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। হকার, যানজট সহ বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। এসময় জেলা প্রশাসক মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসামনসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park