1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

হকারদের সেলিম ওসমান………….. ‘আমাকে চ্যালেঞ্জ করবেন না’

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, ফুটপাতে আমরা সুন্দর করে শহরকে সাজাতে চাই। আমি আপনাদের সহযোগিতা চাই। যতক্ষণ আপনারা লিস্ট দিতে না পারবেন, কী করবো। কেউ বলে পাঁচ হাজার, আসলে কত হাজার আছে। কামান চাইলে পিস্তল পাবো এমনটা ভাবলে ভুল। আমাকে চ্যালেঞ্জ করবেন না। আপনারা পাঁচ হাজার হলে ভাবুন, শহরে কত লক্ষ মানুষ। আমরা কাদেরটা দেখবো। আপনারা আমার কথায় রাগ করবেন না। আমি ভালবাসা দিয়ে কথা বলছি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবো। আমাকে একশো এক জনের কমিটি পাঠাবেন৷ আমরা একসাথে বসবো।বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে পুনর্বাসনের দাবি জানানো হকাররা তার সাথে দেখা করতে গেলে একথা বলেন তিনি। হকারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে তালিকা দাও। একেক জায়গায় একেক ব্যাবসায়ী বসবে। আমার রাস্তা ময়লা হয়। সামনে বৃষ্টির দিন। এই ড্রেনগুলো জ্যাম হয়ে যায়। আমরা যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি তো মানুষের জন্যেই। তোমরা লাথি খাবে কেন। আমরা একটি লাইসেন্স বানিয়ে দেব সেটা নিয়ে বসতে পারবে। তবে এটা হবে না, যে যেভাবে খুশি সেভাবে বসবে। আমি যদি আজকে মুখ খুলি তাহলে পুলিশ লাগবে না। আমার ছাত্রলীগ যুবলীগ, জাতীয় পার্টি, বিএনপি সবাই একমত। মানুষ কষ্ট করতে পারবে না। মানুষ বেড়ে গেছে তো জায়গা বের করতে হবে। আজ থেকে কোন অশান্তি নয়। আমি চাইলে পুলিশ দিয়ে সরিয়ে দিতে পারতাম। কিন্তু আমি করিনি।

তিনি বলেন, আমাকে একটু সময় দাও। আমি কেন তোমাদের সাথে যুদ্ধ করবো। তোমরা আমার ভাই। ভোটার হও বা না হও। তোমরা কীভাবে বাঁচবে। আমাদের একটা সমাধান দাও। রেললাইনের এপাশ ওপাশে দুই পাশেই দোকান। নিয়ম করে বসলে এক পাশে বসবে। গাড়ি এক পাশে চলবে। এখানে সময় দাও। প্রয়োজনে আর্থিক সুবিধা দেব। যে সমাধান হবে সেটা হবে পার্মানেন্ট। বঙ্গবন্ধু সড়ক অনেক প্রয়োজন। অনেক বিদেশি লোক আসে এখানে। ব্যাংকে যেতে হয়। নারায়ণগঞ্জে থাকতে হলে আমাদের নারায়ণগঞ্জকে ভালবাসতে হবে৷ আপনারা টাকা অপচয় করবেন না। দরকার হলে মসজিদে টাকা দেবেন। কোথাও টাকা দেবেন না। দরকার হলে আমি টাকা দেব, মেয়রকে বলে সিটি করপোরেশনের কাছ থেকে টাকা নেব। আমরা তালিকা দেব গ্রæপ ভিত্তিক পাঁচশ করে মানুষের কাগজ দিন। ভুল বুঝবেন না। আমাকে সময় দিন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park