1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

লিষ্ট চাওয়ার পরও হকাররা শহীদ মিনারে বসে যা ইচ্ছে তাই বলছে……………. সেলিম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেন, হকাররা আমাদের জনপ্রতিনিধিদের চ্যালেঞ্জ করেছে যেটা উচিত হয়নি। এর আগেও আমরা বলেছি হকাদের যে, তোমরা একটা তালিকা দাও, আমরা পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধান করব, আমরা তো মানুষ। কিন্তু তারা শহীদ মিনারে বসে যা ইচ্ছে তাই কথা বলছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলে এমপি সেলিম ওসমান। সেলিম ওসমান বলেন, আজকের বৈঠকটা রীতিমত একটি ঘরোয়া বৈঠক। আজকে হকাররা আমাদের চ্যালেঞ্জ করেছে। হকাররা আমাদের জনপ্রতিনিধিদের চ্যালেঞ্জ করেছে যেটা উচিত হয়নি। এর আগেও আমরা বলেছি হকাদের যে, তোমরা একটা তালিকা দাও, আমরা পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধান করব, আমরা তো মানুষ। কিন্তু তারা শহীদ মিনারে বসে যা ইচ্ছে তাই কথা বলছে। আজকের বৈঠকে কথা হয়েছে সেটা হলো রাস্তাঘাটকে কিভাবে আরও সুন্দর করে সাজানো যায়। আমরা সড়ক থেকে অতিরিক্ত গাড়ি বা রিকশা কিভাবে কমাতে পারি সেটা নিয়ে কথা বলেছি। এছাড়া হকার যদি লিস্ট দেয় তাহলে তাদের সহযোগিতা করবে। কিন্তু তাই বলে একজন মানুষের জন্য একশত মানুষের ক্ষতি হবে এটা করতে দেবো না। যাদের ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছি সেই ভোটারদের কষ্ট পেতে দেবো না।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা প্রশাসক মাহমুদুল হক প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park