1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আ.লীগ অফিসে তালা দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায়, মহানগর আ.লীগের কার্য্যকরী কমিটির সদস্য সাগরকে অব্যহতি ** ১৫দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তালা দেওয়া, মহানগরের সভাপতির নামে গালিগালাজ করা ও উৎশৃঙ্খল আচরণ করায় এবং বিষয়টি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশের ফলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় দায়ে কার্যালয়ে তালা লাগানোর নায়ক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কার্য্যকরী কমিটির সদস্য সাব্বির আহম্মদ সাগরকে অব্যহতি প্রদান করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ থেকে কেন তার সদস্য পদ বাতিল করা হইবে না, সেজন্য ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাগরের অব্যাহতির বিষয়টি সাংবাদিকদের জানানো হয়। পাশাপাশি আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সাংবাদিকদেরও তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আনোয়ার হোসেন।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা তার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, বিগত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তালা দেওয়া, মহানগরের সভাপতির নামে গালিগালাজ করা ও উৎশৃঙ্খল আচরণ করায় এবং বিষয়টি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশের ফলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। দলের নেতা কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি দলের উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা ও নির্দেশনা মোতাবেক ২০ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ আওয়ামী লীগ নারায়ণগঞ্জ মহানগর শাখার কার্য্যকরী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি আনোয়ার হোসেন। সভায় সর্ব সম্মতিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, উক্ত ঘটনার কারনে বাংলাদেশ আওয়ামী লীগ নারায়ণগঞ্জ মহানগর শাখার কার্য্যকরী কমিটির সদস্য সাব্বির আহম্মদ সাগরকে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (এ) ধারায় তাহাকে কার্য্যকরী কমিটির সদস্যপদ থেকে অব্যহতি প্রদান করা হইল এবং তাহার প্রাথমিক সদস্য পদ কেন বাতিল করা হইবে না তৎঅর্থে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হইল। এ ব্যাপারে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমরা গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ আওয়ামী লীগ নারায়ণগঞ্জ মহানগর শাখার কার্য্যকরী কমিটির জরুরী সভা করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (এ) ধারায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (এ) ধারায় সাব্বির আহম্মদ সাগরকে, কার্য্যকরী কমিটির সদস্যপদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। এছাড়া তাকে প্রাথমিক সদস্য পদ কেন বাতিল করা হবে না সেজন্য১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এক মতবিনিময় সভায়, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন মহানগর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় মতবিনিময়র সভার পরপরই নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেট এলাকার মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তালা লাগিয়ে দেন, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাব্বির আহমেদ সাগরের নেতৃত্বে ওই ওয়ার্ডের পদবঞ্চিতরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park