1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নতুন সাজে না.গঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

রাত পোহালেই ২১শে ফেব্রুয়ারি, ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামবে শহীদ মিনারে। এ উপলক্ষে শেষ সময়ে চলছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ। এর জন্য শহীদ মিনারে জনসাধারণের চলাচল বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে শহীদ মিনার। দেয়ালের পোস্টার সড়ানো, ঝাড়ু দিয়ে ও পানি দিয়ে পাকা পরিষ্কারসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। তাদের সাথে কথা হলে জানান, ইতোমধ্যে শহীদ মিনারে বেশিরভাগ গাছ পরিষ্কার করে রং করা হয়েছে। সেই সাথে দেয়ালের ফলকগুলো ধুয়ে পরিষ্কার করা হয়েছে। শহীদ মিনারের চারপাশে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে ফেলা হয়েছে। তবে সাবার-পানি দিয়ে ভালো করে ধোয়ার কাজ চলছে। এসবের পর শহীদ মিনারের আঙ্গিনায় আলপনার কাজ শুরু হবে। সবশেষে শহীদ দিবসের আগেই শহীদ মিনারকে নতুন সাজে সাজানো হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park