1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

না.গঞ্জের হার্টের চিকিৎসা নিয়ে সংসদে শামীম ওসমানের প্রশ্ন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের উন্নত হৃদরোগের চিকিৎসা নিয়ে সংসদের অধিবেশনে প্রশ্ন তোলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান। আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, নারায়ণগঞ্জে উনার (আইনমন্ত্রীর) একটি প্রতিষ্ঠান আছে যেটা ম্যাজিস্ট্রেট কোর্ট করার কথা ছিলো। যেহেতু সেখানে কখনো ম্যাজিস্ট্রেট কোর্ট হবে না, তাই সেখানে যদি একটা হার্ট সেন্টার এবং নিউরো সেন্টার করা যায় কিনা? যেহেতু নারায়ণগঞ্জে হার্টের কোন চিকিৎসা নেই, তাই এই প্রস্তাব টা কি তিনি আইন মন্ত্রনালয়ের সাথে কথা বলবেন কিনা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বে একেএম শামীম ওসমান এই প্রশ্ন তুলে ধরেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
সংসদ সদস্য শামীম ওসমান আরও বলেন, সেই প্রতিষ্ঠানটি প্রায় ৫০ কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে এবং জায়গার মূল্য প্রায় ১৫০ কোটি টাকার উপরে। মোট ২০০ কোটি টাকার এই প্রতিষ্ঠানটি গত সাত বছর ধরে পড়ে আছে। অধিবেশনে প্রতিউত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এটা ঠিক সেখানে একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু ভবন নির্মাণের পর নারায়ণগঞ্জের আইনজীবীরা বলেছেন এখানে তারা আদালত করবেন না। এটা জেলা আদালতের কাছে নিয়ে যেতে হবে। এখানে উনি (শামীম ওসমান) যে প্রস্তাবটি করেছেন সেটা পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে আসতে হলে প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেই আসতে হবে। তবে আমি আইমন্ত্রী হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করতে পারি এ বিষয়ে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park