1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

প্রয়াত ভাষা সৈনিক সামসুজ্জোহার ৩৭তম মৃত্যুবার্ষিকীতে দ্বন্ধ ভুলে এক টেবিলে না.গঞ্জ মহানগর আ.লীগের নেতৃবৃন্দ ** করলেন আলোচনা সভা ও দোয়া

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

প্রয়াত ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ একেএম সামসুজ্জোহার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ভেদাভেদ ভুলে গিয়ে বসেছেন এক টেবিলে। ভাষা সৈনিক সামসুজ্জোহার ৩৭তম মৃত্যুবার্ষিকীতে মহানগর আ.লীগের উদ্যোগে আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মহানগর আ.লীগের মধ্যে যে কোন দ্বন্ধ নেই তার প্রমাণ দিয়েছেন নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের প্রধান কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আ.লীগের দায়িত্বশীল নেতাদের এক টেবিলে বসতে দেখে তৃণমুলের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা গেছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আনোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সুযোগ্য সাধারণ সম্পাদক কর্মী বন্ধব নেতা এড. খোকন সাহা। এসময় মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় আনোয়ার হোসেন বলেন, একেএম শামসুদ্দোহা নি:সন্দেহে একজন খাঁটি রাজনীতিবিদ ছিলেন। আমি তার থেকেই রাজনীতি শিখেছি। রাজনীতিতে অনেক সময় বিভিন্ন উভচর থাকতে পারে, যেটা আসলে একটা স্বাভাবিক ব্যাপার। বিভিন্ন কারণে দলের একজনের সাথে আরেকজনের দ্বনদ্ব হতে পারে, একে অপরকে অসম্মান করার মত বিষয়গুলো ঘটতে পারে। কিন্তু আসল রাজনীতি করতে হলে, আমাদের সামসুজ্জোহার মতো গুণী ব্যক্তিদের স্মরণ করতে হবে। তাদের স্মরণে রাখতে হবে। এড. খোকন সাহা বলেন, শরীরটা বেশ খারাপ। কিন্তু শরীর খারাপ থাকা সত্তে¡ও আমি আজ এসেছি। কারণ প্রয়াত নেতাকে স্মরণ করতে আমরা একসাথে বসেছি। তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা একত্র হয়েছি। আমার নেতার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আলোচনা সভা শেষে প্রয়াত রাজনীতিবিদ একেএম সামসুজ্জোহার রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park