নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি এবং সেলিনা হায়াৎ আইভী একসঙ্গে বসেছি দেখে অনেকেরই গাত্রদাহ হচ্ছে। বিশেষ করে স্বাধীনতাবিরোধী শক্তি আর তথাকথিত অতিবাম- অতিডানদের গাত্রদাহের অভাব নেই। এসব আমি সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছি।’ রাববার (১৮ ফেব্রæয়ারি) বিকেলে শহরের চাষাঢ়া এলাকার রাইফেল ক্লাবে এক দলীয় নেতাকর্মীদের নিয়ে এক সভায় তিনি এসব কথা বলেন।
এমপি শামীম ওসমান আরও বলেন, ‘হকারদের উদ্দেশ্যে বলতে চাই, কেউ কেউ আপনাদের উস্কানি দিবে। উচ্ছিষ্ট বামেরা আপনাদের নিয়ে খেলবে, কিন্তু সমস্যা সমাধান করবে না। আমি গরিবের পক্ষে আছি। আমি দেখেছি হকারেরা বিনা পয়সায় বসে না। তারা চাঁদা দেয়। এই টাকা আমরা বা সিটি করপোরেশনও পায় না৷ কিছু চাঁদাবাজ পায় এটা৷ এসব তো প্রতিদিন চলতে পারে না। আমার ভালোবাসার সংসারে কোনো দ্ব›দ্ব করবেন না। কোনোকিছু পাওয়ার জন্য কোনো গ্রæপিং করবেন না। যার কপালে যেটা লেখা আছে সেটা পাবে। কাজ করুন, মানুষের সেবা করুন। আপনাদের পরিবারের জন্য দোয়া করবো। আমি প্রতিদিনই করি। কারণ আপনাদের আমি ভালোবাসি।
সংসদ সদস্য বলেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহর নামে শপথ করে বলছি, আপনাদের সবার চেহারা আমার চোখের সামনে নিয়ে এসে সবার জন্য দোয়া করবো। শরীরটা ভালো না। আল্লাহর ঘরে যাচ্ছি। যদি ভুলত্রæটি হয়ে থাকে, যদি না আসি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন৷ ’এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ