মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠান অর্থনীতির মেরুদন্ড। এ প্রতিষ্ঠানের কারণে আমাদের অর্থনীতি এগিয়ে যায়। তৈরি পোশাক শিল্প থেকে আমরা যতটুকু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পেরেছি তার প্রতিদ্বন্দী আর কোন সেক্টরের থেকে এত পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়নি। তাই আমাদের সবসময় এই খাতকে পর্যবেক্ষণ করতে হয়। তাছাড়া বিভিন্ন সময় কথা উঠেছে যে আমাদের এই সেক্টরটা যথাযথভাবে কাজ করছে কিনা। একটি প্রতিষ্ঠানের মালিক শ্রমিক উভয়ের কাজ করার মাধ্যমে কোন একটি কার্যসম্পাদন করা হয়। কিন্তু যেখানে মালিক শ্রমিকের সম্পর্ক ঠিক না থাকে সেখানে সমস্যার সৃষ্টি হয়। যদি উভয় পক্ষই সম্পর্ক ঠিক থাকে তাহলে একটি প্রতিষ্ঠানের লাভবান করা সম্ভব। রবিবার (১৮ ফেব্রæয়ারি) শ্রমিকদের সুযোগ-সুবিধা, জীবনমাত্রার মান, কর্ম পরিবেশ ও তাদের অধিকার সঠিক ভাবে পাচ্ছে কিনা স্বচক্ষে দেখতে, নারায়ণগঞ্জে ৪টি রপ্তানিমুখী পোশাক কারখানা পরিদর্শন শেষে, সাংবাদিকদের সাথে ব্রিফিং করে এসব কথা বলেন তিনি।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ