1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রোজার আগেই খেজুরের বাজারে আগুন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

শুধু রমজান নয়, সারা বছরই বেশ কদর থাকে বিদেশি ফল খেজুরের। তবে, রোজা এলেই এর চাহিদা বেড়ে যায় বহুগুণ। উচ্চপুষ্টি সম্পন্ন এ ফলটি ইফতারের অন্যতম একটি আইটেম।
দরজায় কড়া নাড়ছে মাহে রমজান। ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে নানা জাতের খেজুরের মূল্য। এতে ক্ষুব্ধ ক্রেতা ও বিক্রেতারা।
রবিবার (১৮ ফেব্রæয়ারি) সরেজমিনে নগরীর দ্বিগু বাবুর বাজার ও চাষাঢ়ায় বিভিন্ন ফলের দোকানে ঘুরে এরকম চিত্রই লক্ষ্য করা যায়।
বিক্রেতারা বলছেন, ডলারের মূল্য বৃদ্ধি ও অত্যাধিক ভ্যাট দিয়ে ইম্পোর্টারদের বিদেশি বাজার থেকে পন্য কিনতে হচ্ছে। সে জন্য বিদেশি ফল খেজুরের মূল্য বাড়ার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, নানা জাতের খেজুর, পসরা সাজিয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। রমজান আসলেই জানা যায় বিভিন্ন জাতের খেজুরের নাম ও দাম। গত বছরের তুলনায় এ বছর খেজুরের দাম কার্টনপ্রতি বৃদ্ধি পেয়েছে ২ শত থেকে ১ হাজার ৮ শত টাকা পর্যন্ত।
বর্তমানে মরিয়ম জাতের খেজুরের কার্টন ৪ হাজার ৪ শত টাকা, তিউনিসিয়া জাতের কার্টন ১ হাজার ৮ শত টাকা, ডালব্রাালি ২ হাজার ৩ শত টাকা, দাবাস ৩ হাজার ৬ শত থেকে ৩ হাজার ৭ শত টাকা, ফরিদা জাতের খেজুরের কার্টন ১ হাজার ৮ শত টাকা, অজোয়া ৪ হাজার ৮ শত টাকা ও জিহাদি ১ হাজার ৯ শত টাকায় বিক্রি হচ্ছে বাজারে।
গত বছর রোজায় বাজারে মরিয়ম জাতের খেজুরের কার্টন ৩ হাজার ২ শত থেকে ৩ হাজার ৩ শত টাকা, তিউনিসিয়া ১ হাজার ৪ শত থেকে ১ হাজার ৫ শত টাকা, ডালবারলি খেজুর ১ হাজার ৬ শত থেকে ১ হাজার ৮ শত টাকা, দাবাস ২ হাজার ৮ শত টাকা, ফরিদা জাতের খেজুরের কার্টন ১ হাজার ৬ শত টাকা, অজোয়া ৩ হাজার থেকে ৩ হাজার ২ শত টাকা ও জিহাদি ১ হাজার ৫ শত টাকায় বিক্রি হয়েছিল বাজারে। গত বছর সর্বনি¤œ দামে যে খেজুরটি বাজারে বিক্রি হতো ১০০-১৩০ টাকায়, বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়।
তবে খুচরা বাজারে দোকানে দোকানে বাহারি প্রকার খেজুরের দামের অধিক পার্থক্য নিয়ে ক্রেতাদের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park