শ্রমিকদের সুযোগ-সুবিধা, জীবনমাত্রার মান, কর্ম পরিবেশ ও তাদের অধিকার সঠিক ভাবে পাচ্ছে কিনা স্বচক্ষে দেখতে, নারায়ণগঞ্জে ৪টি রপ্তানিমুখী পোশাক কারখানা পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদসহ প্রতিনিধিদল। রবিবার (১৮ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ফতুল্লার জালকুঁড়ি ও বিসিক শিল্পনগরী এলাকায় ওই গার্মেন্টস কারখানা গুলোতে সশরীরে উপস্থিত হয়ে পরিদর্শন করেন তিনি।
সকালে ফতুল্লার জালকুঁড়িতে ‘ফতুল্লা এ্যাপারেলস লিমিটেড গার্মেন্টস পরিদর্শন করে। পরে দুপুরে পুলিশ লাইন আমান নিটেক্স লিমিটেড, বিসিকে এমবি নিট ফ্যাশন লিমিটেড ও এমএস ডায়িং প্রিন্টিং এন্ড ফিনিশিং গার্মেন্টন্স পরিদর্শন করেন। এ সময় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, ডিরেক্টর আশিকুল, উপ-পরিচালক রবিউল ইসলাম, সহকারী পরিচালক নাঈম চৌধুরী, সহকারী পরিচালক ইকবাল হোসেন প্রমুখ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ