জেলা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেন, সংসদ সদস্য একেএম শামীম ওসমানের প্রত্যাশা সংগঠন করতে যাচ্ছেন। যেখানে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থাকবে না। আমি ওইভাবেই সমাজ গঠন করার চেষ্টা করছি। বাইরের দেশে মেয়েরা কাজ করে রাত ১টা-২টায় বাড়ি ফিরছে, আমরা সেই সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। অনেক শিক্ষার্থী আছেন যাদের টাকার কারণে তাদের মেধা বিকাশ ঘটছে না, আমরা তাদের পড়ালেখার সহযোগিতা করব প্রত্যাশার মধ্য দিয়ে। যুবক এবং শিক্ষার্থীদের বলছি তোমরা যদি তোমাদের অধিকার কথা বলো তাহলেই এই দেশ চলবে। কারণ তরুণ প্রজন্মই একটি দেশের শক্তি।
শনিবার (১৭ ফেব্রæয়ারি) ফতুল্লায় সকালে দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ