1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

হকারদের সঠিক তালিকা পেলে পূর্নবাসনের বিবেচনা করবো: সেলিম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

ফুটপাতে বসে অবৈধ ভাবে দোকানের পসরা সাজিয়ে পন্য বিক্রয়ের কোন সুযোগ নেই। বিষয়টি শনিবার (১৭ই ফেব্রæয়ারি) জেলা হকার্স সংগ্রাম পরিষদের এক প্রতিনিধি দলের সাথে দীর্ঘ ২-৩ ঘন্টার আলোচনা কালে উত্থাপন করেন নারায়ণঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান এম.পি। আলোচনাকালে হকার্সরাও একমত পোষন করেন যে, জনগনের চলাচলের পথে বিঘ ঘটিয়ে কোন অবৈধ ব্যবসায়িক কার্যক্রম চালাতেও তারা আগ্রহি নয়। তাই তারা তাদের পূর্নবাসনের জন্য এমপি মহোদয়ের হস্তাক্ষেপ কামনা করেন।
এ.কে.এম সেলিম ওসমান এম.পি বিষয়টির কাঠামোগত জঠিলতা তুলে ধরে তাদেরকে একটি সঠিক তালিকা প্রনয়নের অনুরোধ জানান। কারণ সঠিক তালিকা ব্যতিরেকে পুর্ণবাসন প্রক্রিয়াটির কাঠামোগত বিষয়টি সম্পাদন করা সম্ভবপর হবে না। তা ছাড়া এ ধরনের প্রক্রিয়ায় যে সব জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন, তাদের সকলকে নিয়ে আলোচনা করেই পরবর্তী পুর্ণবাসন প্রক্রিয়া সাজাতে হবে। অন্যথায় পুরো বিষয়টি মুখ থুবড়ে পরবে। তাই সেলিম ওসমান হকার্স সংগ্রাম প্রতিনিধি দলকে যত দ্রæত সম্ভব একটি সঠিক তালিকা প্রনয়ন করে তাকে প্রদান করার অনুরোধ জানান, যাতে তিনি অন্যন্য জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ধাপে ধাপে উক্ত প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যেতে পারেন। সামনে রমজান মাস বিবেচনায় নিয়ে হকার্স সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ দ্রæততম সময়ের মধ্যে একটি সঠিক তালিকা প্রনয়নের প্রতিশ্রæতি দেন। তবে সঠিক তালিকা না হওয়া পর্যন্ত এবং এর পরবর্তী পুর্নবাসন কাঠামোটি নির্ধারিত না হওয়া পর্যন্ত তারা (হকার্সরা) রাস্তায়, ফুটপথে অবৈধ ভাবে দোকান না বসানোর বিষয়টি সেলিম ওসমান এমপিকে পুনরায় আশ্বস্থ করেন। একই সাথে তারা কোন ধরনের আন্দোলন, সংগ্রাম না করে, বরং টেবিলে বসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রতিশ্রæতি দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা হকার্স সংগ্রাম পরিষদের সভাপতি রহিম মুন্সী, আহবায়ক আসাদুল ইসলাম আসাদ, দপ্তর সম্পাদক লিয়াকত আলী রানাসহ আরো অন্যন্য নেতাকর্মীগণ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park