1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সেবা সপ্তাহ পালন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

”সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক” এই শ্লোগানকে সামনে রেখে হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ পালন করেছে গাজীপুর রিজিওনের আওতাধীন নারায়ণগঞ্জ সার্কেলের কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার সকাল ১০’থেকে শুরু করে বিকাল ৫’টা পর্যন্ত সেবা সপ্তাহ উপলক্ষে কাঁচপুর হাইওয়ে থানার অধীনস্থ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হকের নেতৃত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের (নারায়ণগঞ্জ সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জাহিদুর রহমান চৌধুরী। এছাড়াও কাঁচপুর হাইওয়ে থানার টিআই মো: আবু নাঈম সিদ্দিকীসহ হাইওয়ে পুলিশ সদস্যরা।
সেবা সপ্তাহ উপলক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করতে র‌্যালী, পথসভা, মাইকিং, গাড়ীর চালক ও হেল্পারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করা হয়। এছাড়াও হ্যালো এইপি অ্যাপের মাধ্যধে হাইওয়ে পুলিশের জরুরি সেবা গ্রহন সম্পর্কে সেবাগ্রহীতাদেরকে অবহিত করা হয়।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক বলেন, গত ১৩ ফেব্রæয়ারী থেকে হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ কার্যক্রম শুরু হয়েছে। সেবা সপ্তাহ উপলক্ষে কাঁচপুর হাইওয়ে থানার উদ্যোগে সাধারণ মানুষকে সচেতন করতে র‌্যালী, পথসভা, মাইকিং, গাড়ী চালক ও হেল্পারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। ”সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক” এই শ্লোগানকে সামনে রেখে আমরা জনসাধারনের সেবায় নিয়োজিত থাকবো।#####

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park