ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আশরাফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সোহাগ হোসাইনের সঞ্চালনায় মুসলিম উম্মাহর সামাজিক ও রাষ্ট্রীয় সংকট উত্তরণে নবীন আলেমদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও “নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারী জেনারেল শিব্বির আহমাদ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, রাসূলের সকল কাজের উত্তরসূরি হলেন ওলামায়ে কেরাম। আমাদের রাসূল হলেন সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরুপ। মানবজাতির কল্যাণের জন্য তাকে প্রেরণ করা হয়েছিল। তিনি যে যুগে এসেছিলেন সেটি ছিলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বর যুগ, সেটিকে বলা হয় আইয়্যামে জাহিলিয়াত। রাসূল সাঃ সেই জাহেলি যুগে এসে জাহেল যুগ কে স্বর্ণালি যুগে পরিণত করেছেন এবং প্রতিষ্ঠা করেছিলেন আদর্শ সমাজ। অতএব আলেমরা যেহেতু নবীর উত্তরসূরী তাই আদর্শ সমাজ বিনির্মাণে আলেমদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি ইসমাইল সিরাজী আল-মাদানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আলেমেদ্বীন মাওলানা দ্বীন ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ আলী, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, প্রশিক্ষণ সম্পাদক সাইফুল ইসলামসহ দায়িত্বশীল বৃন্দ।