1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বুধবার ছিল ফুল কেনাবেচার হিড়িক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

ভালোবাসা বহি:প্রকাশের সুন্দর মাধ্যম, ফুল। ফুলের অপার মুগ্ধতা মানুষের মনকে যেমন আনন্দিত করে, তেমনি মনকে ক্ষণিকেই শীতল করে তুলে। তাইতো ভালোবাসার দিবসে প্রিয়জনের মুখে হাসি ফুটাতে একটি ফুলই যথেষ্ঠ।
বুধবার (১৪ ফেব্রæয়ারি) নগরীতে এই ভালোবাসার দিবসকে ঘিরে ফুল কেনা-বেচার হিড়িক পরেছে। ফুলের দোকানসহ পাড়া-মহল্লা, ওলিতে-গোলিতে, সড়কের পাশে ঝুড়ি নিয়ে অনেকেই বসেছেন ফুল বিক্রি করতে। বাহারী রঙের গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধ্যা, মেরিগোল্ড, ড্যাফোডিল, টিউলিপসহ নানা বর্ণের ফুল নিয়ে পশরা বসিয়েছেন। বুকেট হিসেবে, পিছ হিসেবে ক্রেতাদের কাছে ফুল বিক্রি করেছেন। একই সময়ে পছন্দের মানুষকে ফুল উপহার দিতে বিক্রেতাদের কাছে ভিড় জমিয়েছেন ক্রেতারা। বেশ খানেক সময় নিয়ে সবচেয়ে সুন্দর ফুলটি বাছাই করে কিনেছেন।

নগরীর বঙ্গবন্ধু সড়কে বিভিন্ন ফুলের বিক্রেতাদের সাথে কথা হলে তারা জানান, অন্যান্য দিনের তুলনায় আজকের দিনে ফুলের বিক্রি কিছুটা বেশি। ক্রেতাদের পছন্দ গোলাপ ফুল। পিছ হিসেবে, বুকেট হিসেবে নিজের স্বাধ্যমত এক এক জন গোলাপ ফুল কিনছেন। এছাড়াও গ্লাডিওলাস, মেরগোল্ডের মালার প্রতিও তাদের ঝোঁক রয়েছে।

ফুল বিক্রেতারা জানান, গোলাপ ফুল প্রতি পিছ ৫০ থেকে ৯০ টাকা, গ্ল্যাডিওলাস প্রতি স্টিক ৩০ টাকা, রজনীগন্ধ্যা-গোলাপের ক্রাউন ১২০ টাকা, মেরিগোল্ডের মালা ১৫০ থেকে ২৫০ টাকায় বিক্রি করছেন। এছাড়া বিভিন্ন বড় বুকেট ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি করছেন।

বিক্রেতা মো. চান্দু মিয়া জানান, অন্যান্য দিনের তুলনায় ফুলের বিক্রি কিছুটা বেশি। তবে একই দিনে ১লা ফাল্গুন, স্বরস্বতী পূজা, ভালোবাসার দিবস হওয়ায় আলাদা ৩ দিবসের তুলনায় আয় কম হচ্ছে। ক্রেতাদের চাহিদা গোলাপ ফুলের বেশি। তবে কেউ কেউ বুকেট কিনছেন। ফুল কিনতে আসা সাব্বির বলেন, প্রিয় মানুষের জন্য গোলাপ ফুল ও মেরিগোল্ডের মালা কিনেছি। বিক্রেতারা ফুলের দাম বেশি রাখছেন। তবে আজ বিশেষ দিন বলে সেই দামেই নিয়েছি।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park