1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ট্রাফিক বক্সের সামনে অবৈধ স্ট্যান্ড, ঘুম ভাঙ্গে না ট্রাফিক পুলিশের

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

নগরীর বিভিন্ন পয়েন্টের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের ঘোষণা দিলেও ব্যস্ততম ২নং রেল গেইট এলাকায় বন্ধন ও উৎসব পরিবহনের অবৈধ স্ট্যান্ড রয়েছে বহাল তবিয়তে। জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কতিপয় অসাধু সদস্যকে মোটা অংকের মাসোহারা দিয়ে এখানে অবৈধ স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। ট্রাফিক সদস্যরা পালা করে নিয়মিত এখানে এসে টাকা নিয়ে যায় জানিয়ে তারা বলেন, এমনি এমনি তো আর রাস্তা বন্ধ করে দাড়িয়ে থাকি না, টাকা দেই বলে রাস্তা আটকে দাড়িয়ে থাকতে দেয়।
বক্তব্যে সত্যতার পাওয়া গেলো হাতেনাতে। গতকাল মঙ্গলবার সকালে ২নং রেলগেইট এলাকায় গড়ে উঠা অবৈধ এ স্ট্যান্ডের দিকে নজর দিতেই চোখ পড়ে, এক ট্রাফিক সদস্যের দিকে। মুক্তিযুদ্ধ স্মরণে নির্মিত ভাস্কর্যের র‌্যালিংয়ের উপর বসে থেকে বন্ধন বাসের হেলপারের সাথে কথা বলতে দেখা যায় তাকে। এসময় লক্ষ্য করে দেখা যায়, নানাভাবে ইনিয়ে বিনিয়ে টাকা দাবি করছেন, ঐ ট্রাফিক পুলিশ সদস্য। পরিবহন শ্রমিকরাও ঝামেলা এড়াতে এক ব্যক্তির মাধ্যমে টাকা গুজে দেন তার হাতে। ব্যাস, তিনিও চলে গেলেন সড়কের অন্য দিকে।
এ ঘটনার কিছুক্ষণ পর একইস্থানে দায়িত্ব পালন করতে আসেন, ট্রাফিক পুলিশের এডমিন অফিসার টি আই করিমকে। তিনি আসার পরও বন্ধন ও উৎসব পরিবহনের বাসগুলো লম্বা লাইনে দাড়িয়ে থেকে সড়কের একটি অংশ বøক করে রাখে। তার উপস্থিতির পরও এভাবে সড়ক দখল করে রাখার ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদের দেখে তড়িঘড়ি শুরু করেন এই ট্রাফিক সদস্য। গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে মুহুর্তের মধ্যেই সকল বাস সরিয়ে দিয়ে সড়ক যানজট মুক্ত করেন তিনি। কিন্তু এর কিছুক্ষণ পর তিনি চলে গেলে আবারও সড়কের ঐ অংশটি বাসগুলো দখলে নিয়ে নেয়।
এদিকে, গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে টি আই করিমের এমন তড়িঘড়ি দেখে তাকে নিয়ে বিদ্রæপ করতে দেখা যায় জনসাধারণকে। এসময় বিভিন্ন যানবাহনে যাতায়াতকারী ও পথচারীরা বলতে থাকে, ঠেলার নাম বাবাজি। এতক্ষণ এখানেই দাড়িয়ে ছিলো কিন্তু বাসগুলোকে কিছুই বলে নাই। এখন সাংবাদিক দেখছে, আর দৌড়াদৌড়ি শুরু হইছে। সবগুলো ট্রাফিকই বদের হাড্ডি। ওদের চোখের সামনে, নাকের ডগায় অবৈধ এই স্ট্যান্ড গড়ে উঠলেও সেদিকে নজর দেয়ার সময় নেই। মাসোহারা নিয়ে চোখ বন্ধ করে রাখে, এদের বিচার আল্লাহ একদিন ঠিকই করবে।
সড়ক থেকে অবৈধ এসব স্ট্যান্ড উচ্ছেদে এবং মৌমিতা, বন্ধন ও উৎসব পরিবহনের এ রাম রাজত্ব বন্ধ করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তা ব্যক্তিদের নজর দেয়ার আহবান নগরবাসীর। একইসাথে, দায়িত্ব পালন করার পরিবর্তে মাসোহারা নিয়ে যে ট্রাফিক পুলিশ সদস্যরা অবৈধ এ স্ট্যান্ড গড়ে তুলতে সহযোগীতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি কামনা করেন তারা।
উল্লেখ্য, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও ফুটপাত হকারমুক্ত রাখতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। এ লক্ষ্যে নগরীর সকল ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করায় জনসাধারণের কাছ থেকে অভিনন্দন পাচ্ছেন তারা। তবে, ফুটপাত হকারমুক্ত হলেও যানজট নিরসন, অবৈধ ইজিবাইক বন্ধ ও গণপরিবহনে শৃঙ্খলা আনার বিষয়ে অদৃশ্য কোনো কারণে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে প্রশাসন এমন দাবি নারায়ণগঞ্জবাসীর। তাদের মতে, গণপরিবহন মালিকদের কাছ থেকে মোটা অংকের মাসোহারা পায় প্রশাসনের লোকজন, তাই এক্ষেত্রে শতভাগ ছাড় দিচ্ছেন তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park