1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মেয়র আইভীর মামলায় এড. খোকন সাহার হাজিরা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। রবিবার (১১ ফেব্রæয়ারি) সকালে স্ব-শরীরে নারায়ণগঞ্জ থেকে ঢাকা গিয়ে সাইবার ট্রাইব্যুনাল আদালত ওই হাজিরা দেয় তিনি।
প্রসঙ্গত, ২০২১ সালে ৪ জানুয়ারি সাইবার ট্রাব্যুনালে মামলাটি করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। মামলাটি তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দেওয়া হয়। মামলায় মেয়র সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করেন, ‘হিন্দু লাইভস ম্যাটার’ নামে একটি ইউটিউব চ্যানেলে দেওয়া বক্তব্যে তাকে জড়িয়ে হিন্দুদের দেবোত্তর সম্পত্তি দখলের মিথ্যা অভিযোগ তুলেছেন খোকন সাহা। এ সংক্রান্ত দু’টি ভিডিও ওই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হওয়ার কথা মামলায় উল্লেখ করা হয়েছে। ভিডিও দু’টির দৈর্ঘ্য যথাক্রমে ১৪ মিনিট ৪৮ সেকেন্ড এবং ১২ মিনিট ৪২ সেকেন্ড। ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৭, ২৮, ২৯, ৩১ ও ৩৫ ধারায় করা এই মামলা করা হয়। মামলার অপর আসামি ‘হিন্দু লাইভস ম্যাটার’ নামে ইউটিউব চ্যানেলটির প্রকাশক ও সঞ্চালক কানাডা প্রবাসী প্রদীপ দাস।
ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজিরা দিয়ে এড. খোকন সাহা সাংবাদিকদের বলেন, সত্য কথা বলায় আমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দায়ের করা মিথ্যা মামলার আসামী। কেউ আর সত্য কথা বলে আমার মত আসামী হবেন না। বিশেষ করে সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ, আপনারা কখনো সত্য লিখবেন না, অতীতে সত্য লিখে অনেক সাংবাদিক মেয়রের মামলায় জেল খেটেছেন। আমার বিরুদ্ধে এরশাদ, খালেদা জিয়া, জোট সরকারের আমলে মামলা দিয়েছিল, কষ্ট পাই নাই। কিন্তু এখন পেলাম। নারায়ণগঞ্জ থেকে ঢাকা কোটে হাজিরা দিতে কত কষ্ট, একমাত্র ভুক্তভোগীরা জানেন। আমিও সত্য কথা বলেছিলাম। সত্য কথা বলার জের অনেক বেশি দিতে হয়। তবে, যারা দেবত্তোর সম্পত্তি, মসজিদের সম্পত্তি, মাদ্রাসা সম্পত্তি, ওয়াকফা সম্পত্তি খাবে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমাদের সকলের মনে রাখা উচিত সত্যের জয়, কেউ আটকাতে পারে না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park