1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

খান ইউনিস হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪

১০ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক) : ইসরায়েলি বাহিনী শুক্রবার গাজার দক্ষিণাঞ্চলীয়  নগরী  খান ইউনিসে থাকা এক হাসপাতালে অভিযান চালায়। কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ রাখার পর সেখানে এ অভিযান চালানো হয়। হাসপাতালটির পরিচালনাকারি সংস্থা ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) এ কথা জানায়।
পিআরসিএস-এর এক বিবৃতিতে বলা হয়, “দখলদার (ইসরায়েলি) বাহিনী আল-আমাল হাসপাতালে হামলা চালায় ও সেখানে তল্লাশি শুরু করে। হাসপাতালের ভিতরে আমাদের কর্মীদের সাথে যোগাযোগ করা কঠিন মনে হচ্ছে।” খবর এএফপি’র।
ইসরায়েলি সেনাবাহিনী এক সেনা অভিযান পরিচালনার কথা নিশ্চিত করেছে।
সেনাবাহিনী এএফপিকে জানায়, “খান ইউনিসের আল-আমাল হাসপাতালে হামাস সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সন্ত্রাসীদের শনাক্ত করতে একটি সুনির্দিষ্ট অভিযান শুরু হয়েছে এবং আশেপাশে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হচ্ছে।”
পিআরসিএস জানায়, ইসরায়েলি বাহিনী হাসপাতালে চার ডাক্তার, চারজন আহত ব্যক্তি ও পাঁচজন রোগীর আত্মীয়সহ তার দলের আট সদস্যকে  গ্রেপ্তার করেছে।
আল-আমালে ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে ভায়ানক লড়াই চলছে।  রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার হাসপাতালের চারপাশে তীব্র গোলা ও গুলি বর্ষণ অব্যাহত রয়েছে।
চিকিৎসা সংস্থাটি সাম্প্রতিক সরবরাহ ও সুরক্ষার জন্য বারবার অনুরোধ করেছে, হাসপাতালে অক্সিজেন, ওষুধ ও জ্বালানীর তীব্র ঘাটতির কথা জানিয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park