1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পাকিস্তানে রোষানলের খড়গে ইমরান খানের দলকে খুঁজেই পাওয়া যাচ্ছে না নির্বাচনী প্রচারণায়

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪

এক সময়ের ক্রিকেট কিংবদন্তি থেকে বিশ্বনেতার কাতারে চলে যাওয়া পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খান তার নির্বাচনী এলাকা ও পৈতৃক জন্মভূমি মিয়ানওয়ালিতে খুবই জনপ্রিয় হওয়া সত্বেও, সেখানকার রাস্তা-ঘাটে তার দলের পোস্টার ও পতাকাশোভিত রাজনৈতিক প্রচারণার নামগন্ধই খুঁজে পাওয়া দুস্কর। পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর নিরবচ্ছিন্ন দমন-পীড়নে তাকে ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’কে (পিটিআই) ভোটাভুটির আগেই নির্বাচনী প্রচারণা থেকে প্রায় মুছে ফেলা হয়েছে। খবর এএফপি’র।
ইমরান খান, বর্তমানে কারাগারে থেকে কয়েক ডজন আইনি চ্যালেঞ্জ  মোকাবেলা করছেন। একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করে, আসন্ন ৮ ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে তাকে বিরত রাখা হয়েছে। তবে মামলাগুলিকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। সারা দেশে, পিটিআই’কে সমাবেশ করতে বাধা দেওয়া হয়েছে এবং কঠোর সেন্সর আরোপিত গণমাধ্যমগুলোকে বিরোধীদের খবর প্রচার সীমিত করে কার্যত তাদের প্রচারাভিযানকে প্রায় শূণ্যের কোঠায় ঠেলে দিয়েছে। দেশব্যাপী কয়েক ডজন প্রার্থীর মনোনয়নপত্রও নির্বাচন কমিশন বাতিল করেছে।
মিনওয়ালিতে তার নেতার পরিবর্তে পিটিাাই থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আহসান খান বলেচেন, তিনি নির্বাচনের প্রস্তুতি থেকেই প্রায় আত্মগোপন করে রয়েছেন, সভা করতে বা লিফলেট বিতরণ করতে পারেননি। তিনি এএফপিকে বলেন, “এটা হতাশাজনক  যে পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের একজন প্রার্থী হিসেবে আমি আমার প্রচারণাকে সেভাবে পরিচালনা করতে পারছি না।” ভোটের দুই সপ্তাহ বাকি, ২৪ কোটির বেশি লোকের দেশে সাধারণত একটি নির্বাচনকে কেন্দ্র কওে যে ধরনের  উৎসাহ ও উত্তেজনা থাকার কথা, তা নেই।
উল্লেখ্য, পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালিতে ইমরান খান তার রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তোলেন এবং তিনবার এমপি নির্বাচিত হন। ২০১৮ সালে নির্বাচনে দুর্নীতির অবসান ও  বংশ পরম্পরায়  দেশ শাসনের ব্যত্যয় ঘটানোর প্রতিশ্রুতি  পিটিআই’র  বিজয় এনে দেয় এবং তাকে প্রধানমন্ত্রীর পদে উন্নীত করে। মিয়ানওয়ালিতে,  তিনি একটি হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। স্থানীয় পত্রিকা নওয়া-ই-শারর বা ডেইলি স্পার্ক -এর প্রধান সম্পাদক রানা আমজাদ ইকবাল  এএফপি’কে বলেন ৭১ বছর বয়সী খান “শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি একজন নায়ক।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park