1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

আবদুল মতিন খান আপেলের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল গ্রামের সম্ভ্রান্ত খান বংশের সন্তান আবদুল মতিন খান আপেল (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার (২৬ জানুয়ারি)
ভোর ৩ টা ৪০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মেদিনীমণ্ডল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবদুল মতিন খান স্থানীয়ভাবে আপেল মেম্বার হিসেবে সমধিক পরিচিত ছিলেন। তিনি স্ত্রী, একমাত্র সন্তান লৌহজং প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খান রিকুসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বাদ জুমা খানবাড়ি মসজিদে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আবদুল মতিন খান আপেল সাবেক সংসদ সদস্য ইউং কমান্ডার (অব.) এম হামিদুল্লাহ খান বীর প্রতীক ও জনকণ্ঠ সম্পাদক আতিকউল্যাহ খান মাসুদের চাচাতো ভাই।
আবদুল মতিন খানের মৃত্যুতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) সাবেক সভাপতি ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা এইচএম রেজাউল করিম তুহিন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, সভ্যতার আলোর সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জের খবর সম্পাদক সোহানা তাহমিনা, গ্রামনগর বার্তার প্রকাশক সম্পাদক খান নজরুল ইসলাম হান্নান, সম্পাদক অলক কুমার মিত্র, লৌহজং প্রেস ক্লাবসহ বিশিষ্ট জনেরা শোক জানিয়েছেন।##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park