1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

চেয়ারম্যান ও মেম্বারদের মিলে মিশে কাজ করার আহবান শামীম ওসমানের

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছ। আজ ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় কমিটির সভা নারায়নগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


দুটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সদস্য একেএম শামীম ওসমান। এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহম্মেদ , মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, বক্তাবলী ইউপি চেয়ারম্যান এম শওকত আলী, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, ফতুল্লা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, আলীরটেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, গোগনগর ইউপি চেয়ারম্যান মোঃফজর আলী সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বিভিন্ন বিষয়ে সিদ্বান্ত ও উদ্যোগ গ্রহন ও আলোচনা ছাড়াও সমন্বয় কমিটির মাসিক সভা, আইনশৃঙ্খলার উন্নতি ও মেম্বার চেয়ারম্যানদের যৌথভাবে মিলে কাজ করার আহবান জানান শামীম ওসমান। এর আগে সদর উপজেলা চত্বরে শামীম ওসমান পৌছলে লাল গালিচা ও ফুলের শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park