1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নগরীতে বৈধভাবে মিশুক চলতে এনসিসিতে প্রস্তাব

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) মাসিক সভায় ব্যাটারি চালিত ছোট অটোরিকশাকে (মিশুক) বৈধভাবে চলতে এক প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে নারায়ণগঞ্জে সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় অবৈধভাবে চলাচল করা ব্যাটারি চালিত ছোট অটোরিকশাকে বৈধভাবে চলতে পায়ে চালিত রিকশার নাম্বার প্লেট দেয়ার কথা জানানো হয়। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এনসিসির মাসিক সভায় এ প্রস্তাব দেওয়া হয়। সভায় সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভিসহ কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, নাসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, শহরের মাত্রাতিরিক্ত যানজটের কারণে বিকল্প উপায় খোঁজ করছিল সিটি কর্পোরেশন। অবৈধভাবে শত শত ব্যাটারি চালিত অটোরিকশা নগরীর যত্রতত্র প্রবেশ ও চলাচলের কারণে নিয়মিত যানজটের সৃষ্টি হয়। এবার যানজট কমাতে এনসিসি শহরে এসব ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করবে। তা করতে পুরাতন পায়ে চালিত রিকশার ১৭ হাজার নাম্বার প্লেটের অর্ধেক মিশুক গাড়িকে দেয়ার প্রস্তাব আসে। বলা হয়, যদি এই নাম্বার প্লেটগুলো দেয়া হয় তবে নিয়ম মেনে নির্দিষ্ট মাত্রায় অটোরিকশা শহরে প্রবেশ করতে পারবে। এতে করে যানজট কমে আসবে। যাদের নাম্বার প্লেট থাকবেনা, তাদের সিটি কর্পোরেশনে চলাচল করতে দেয়া হবেনা।

এদিকে প্রস্তাবটি আমলে নিয়ে এটিকে আরো কিভাবে সুন্দর করে সাজানো যায় তা ভাববে এনসিসি এবং এ নিয়ে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগসহ বিভিন্ন দপ্তরের সাথে বৈঠক করবে। পরবর্তীতে যদি যানজট নিয়ন্ত্রণে এটি কার্যকর মনে হয় তাহলে এ নাম্বার প্লেটগুলো দিয়ে বৈধভাবে মিশুক চলাচলের অনুমতি পাবে সিটি কর্পোরেশনের এলাকায়। তবে এ ব্যাপারে কোন চূড়ান্ত বা প্রাথমিক সিদ্ধান্ত আসেনি। প্রস্তাবটি গুরুত্ব দিয়েই বিবেচনা করবে এনসিসি। যদি কার্যক্রম প্রস্তাব মনে হয় সংশ্লিষ্টদের সাথে কথা বলে, তবে এটি চুড়ান্ত হতে পারে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, ব্যাটারি চালিত অটোরিকশা বা মিশুক শহরে চলাচল করায় অনেকেই এনসিসির নাম্বার প্লেট জমা দিয়ে এখন পায়ে চালিত রিকশা বাদ দিয়ে মিশুক চালাচ্ছেন। মিশুকে কষ্ট কম ও অল্প সময়ে দ্রæত আয় করা যায় বলে মিশুককে পছন্দ এখন চালকদের। এ কারণে পায়ে চালিত রিকশার নাম্বার প্লেটগুলো অর্ধেকের কম-বেশী নাসিকে ফের জমা পড়ে। সেগুলো এখন এই মিশুককে দিয়ে গাড়ির সংখ্যার হিসাব ঠিক রেখে নাসিক যানবাহনগুলোর মধ্যে ভারসাম্যতা করতে চাচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park