1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নগরীতে শীতে বৃষ্টি ফোঁটা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

দুপুরে ঘন্টা খানিকের জন্য রোদ থাকলেও বেলা গড়াতেই কুয়াশায় ঢেকে যায় নগরী। এবার কুয়াশা ভেঙে নগরীতে পরছে শীতের বৃষ্টি ফোঁটা। বৃষ্টির কারণের তাপমাত্রা কমতির দিকে। শীতের সাথে বৃষ্টি নগরবাসীর ভোগান্তির আরেক কারণ হয়ে দাড়িয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে শুরু হয় গুড়ি বৃষ্টি। সরেজমিনে দেখা যায়, ব্যস্ত নগরী হঠাৎ বৃষ্টির কারণে প্রায় নিরব হয়ে গেছে। সড়কের পাশের ফুটপাতের দোকানগুলো গুটিয়ে নিয়েছেন হকাররা। এদিকে ফুটপাতের পথচারীর আনাগোনা কম। ছুটির সময় বৃষ্টির প্রভাবে কর্মস্থল থেকে তড়িঘড়ি করেই বাসায় ফিরছেন সাধারণ মানুষ।
চাকুরীজীবী আবু বক্কর বলেন, অফিস থেকে বের হয়েই দেখি বৃষ্টি। বাসায় যেতে রিকশা খুঁজছি কিন্তু পাচ্ছি না। তাও ২-১ টা পেলে তারা অন্যান্য দিনের তুলনায় বেশি দাম ভাড়া চায়। তাই বাধ্য হয়েই হেটে যেতে হচ্ছে।
এদিকে প্রাইভেট টিউটর অথৈ বলেন, সন্ধ্যা থেকে আমি কিছু টিউশনি করে এবারে বাসায় ফিরি। কিন্তু বৃষ্টির কারণে সড়কগুলো কাদাকাদা হয়ে গেছে। আর ছাতা না থাকায় আরও বিপাকে পরতে হচ্ছে। বৃষ্টির কারণে মনে হচ্ছে শীত বেড়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়ার বিভিন্ন ওয়েবসাইট অনুয়ায়ী, রাতে নগরীর তামপাত্রা কমতে পারে। এ হালকা বৃষ্টি আরও র্দীঘ সময় ধরে হওয়ার সম্ভাবনাও আছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, জেলার দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে ব্যাহত হতে পারে অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক পরিবহন চলাচল। তবে দুপুরের দিকে মৃদু শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গায় কমতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধিসহ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park