নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা.আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা.মোঃ আবুল বাশার, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃআহসান হাবিব, নারায়ণগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস , এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মুহাম্মদ শাহা আলম প্রমূখ।
এসময় জেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বিভিন্ন বিষয়ে সিদ্বান্ত গ্রহন ও আলোচনা ছাড়াও সমন্বয় কমিটির মাসিক সভা, বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশন তহবিল হতে চেক বিতরণ,সার্বজনীন জন্ম- মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা, সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ