1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ওষুধের অভাবে ক্ষতস্থানে লবণ দিচ্ছেন গাজার ডাক্তাররা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪

গাজায় ইসরাইলের হামলা ১০০ দিনেরও বেশি সময় পার করেছে। হামলায় প্রতিদিনই ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বাড়ছে। ৭ অক্টোবর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ২৪ হাজার ৬২০ এ  দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬১ হাজার ৮৩০ জন। গাজায় যথাযথ চিকিৎসাও পাচ্ছেন না আহতরা।

আলজাজিরার বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, বাস্তুচ্যুত ইব্রাহিম বারাইকাত নামের এক ফিলিস্তিনি বলেন, ‘রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার প্রয়োজনীয় কোনো উপকরণ চিকিৎসকদের কাছে নেই। বাধ্য হয়ে এখন তারা ক্ষতস্থানে অ্যান্টিসেপটিকের বদলে শুধু লবণ ব্যবহার করছেন। ১ কেজি লবণের দামও এখন ১৩ ডলার!’ ইব্রাহিম বারাইকাত আরও বলেন, ‘আমরা একটি জটিল পর্যায়ে পৌঁছেছি। আপনি কি জীবাণুমুক্ত করার কাজে লবণ ব্যবহারের কথা ভাবতে পারেন? মানুষ মারা যাচ্ছে অথচ তাদের কাছে ব্যথানাশক কোনো ওষুধও নেই।’

ইসরাইলের নির্ধারণ করে দেওয়া ‘নিরাপদ অঞ্চলগুলোতেও’ নিরাপদে নেই ফিলিস্তিনিরা। আলজাজিরার বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের নির্ধারিত ‘নিরাপদ অঞ্চল’ রাফাহতে সেনাবাহিনীর বিমান হামলায় একটি বাড়িতে শিশুসহ আশ্রয় নেওয়া ১৬ জন নিহত হয়েছেন। একইদিনে দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বে ইসরাইলের বোমা হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।

গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। বুধবারের হামলায় অঞ্চলটিতে ১০ জন নিহত হয়েছেন। একইদিনে পশ্চিম তীরের দক্ষিণে নাবলুস, কালকিলিয়া এবং হেব্রন ও রামাল্লার কাছেও অভিযানের খবর পাওয়া গেছে। ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবারও পশ্চিম তীরের উত্তরে তুলকারেমে অবস্থান করছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু ছবিতে ইসরাইলি সাঁজোয়া যানের সারি এবং সাঁজোয়া বুলডোজারসহ তুলকারেমের দিকে চলে যেতে দেখা গেছে। এদিন অঞ্চলটিতে গুলির শব্দ শোনা গেছে বলেও জানিয়েছেন বাসিন্দারা। ইসরাইলের সেনাবাহিনী শরণার্থী শিবিরের সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছে।

দুই সপ্তাহ আগেও ইসরাইলের আরেকটি বড় অভিযানের লক্ষ্যবস্তু হয়েছিল তুলকারেম। এই অঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন, সে সময় শরণার্থী শিবির থেকে প্রায় একশ পুরুষকে আটক করা করেছিল ইসরাইলের সেনারা। তাদের চালানো বুলডোজারের গুলিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল বিভিন্ন বাড়িঘরসহ তুলকারেমের প্রধান রাস্তা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park