1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

৪ শতাংশ ভোটে নির্বাচিত এমপি-মন্ত্রীরা বৈধ নয়: রাশেদ প্রধান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ ‘ডামি’ নির্বাচনে ৪ শতাংশ ভোটে নির্বাচিত এমপি ও মন্ত্রীরা বৈধ নয় বলে দাবি করেছেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান।

বৃহস্পতিবার বিকালে পঞ্চগড় জেলা জাগপা আয়োজিত বকুলতলা মাঠে ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাশেদ প্রধান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা গণসংকটে পড়তে শুরু করেছে। দেশে বর্তমানে ডলার সংকট ও রিজার্ভ সংকট। সাধারণ মানুষকে চাল-ডাল, তেল-চিনিসহ নিত্যপণ্য আয়ের চেয়ে ৩ গুণ বেশি দামে কিনতে হচ্ছে। কৃষকরা ন্যায্য দামে কৃষি উপকরণ কিনতে পারছেন না। কৃষি উৎপাদন এখন মহাসংকটে।

রাশেদ প্রধান আরও বলেন, ভারতীয় সরকার তাদের দেশের নিরাপত্তার অজুহাতে শেখ হাসিনাকে বৈধতা দিয়ে বাংলাদেশকে তাদের করদরাজ্য বানাতে চায়। ভারতীয় নীলনকশা অনুযায়ী বাংলাদেশের গার্মেন্টস শিল্পগুলো আজ একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের পোশাক শিল্পের বাজার ভারত দখল করে নিয়ে যাচ্ছে। কথাবার্তা পরিষ্কার- আমরা ভারত এবং শেখ হাসিনার শোষণ থেকে দেশকে মুক্ত রাখতে চাই।

পঞ্চগড় জেলা জাগপার সভাপতি আনসার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লবের পরিচালনায় বক্তব্য রাখেন- জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় জেলা আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির জেলা যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম কাজল প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park