1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

যে কারণে একক আধিপত্য হারাচ্ছেন মমতাজ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪

সদ্যসমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর-সদরের তিনটি ইউনিয়ন) আসনে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে ৬ হাজার ১৭১ ভোটে পরাজয়ের মধ্য দিয়ে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের একক আধিপত্যের অধ্যায় শেষ হয়ে যাচ্ছে এলাকা থেকে।

নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে টানা তিনবারের সংসদ সদস্য মমতাজ বেগমের এ ফল বিপর্যয় বলে মনে করছেন এলাকার সচেতন মহল। এর মধ্যে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের অবমূল্যায়ন, কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা, আত্মীয়করণ ও পদ বাণিজ্য, নৌকা প্রতীকের নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের অসম্মান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দিনকে কটাক্ষ করে বক্তব্য প্রদান।

এছাড়াও বিতর্কিত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং দীর্ঘ ১৫ বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন না করা অন্যতম কারণ।

সেই সঙ্গে তার পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্বও সামনে চলে এসেছে। এর মধ্যে নিজের সৎমা ও তিন বোনদের খোঁজখবর না নেওয়া এবং তাদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করায় নির্বাচনে তারা প্রকাশ্যে তার বিরুদ্ধে অবস্থান নেন। এসব ঘটনাই আজ তার অধঃপতনের কারণ বলে মনে করছেন অনেকেই।

এছাড়া সিংগাইরে মডেল মসজিদ, মিনি স্টেডিয়াম, খেলাঘর ও ডাকবাংলো নির্মাণ করতে না পারা এবং ভাষাশহিদ রফিক সেতুর টোলমুক্ত করতে না পারাকে অনেকেই তার ব্যর্থতা বলে মনে করছেন।

মমতাজ বেগম সংসদ সদস্য হওয়ার পর গত দুই মেয়াদে রয়েছেন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটিতে প্রয়াত স্বামীর ভাগ্নে শহিদুর রহমানকে সাধারণ সম্পাদক বানান তিনি। এবার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদ পেয়েছেন তার ছোট মেয়ে রাইসা রোজ ও নিজ ইউনিয়ন জয়মন্টপ ছাত্রলীগের সভাপতি পদে রয়েছে আপন বড় ভাই এবারত হোসেনের ছেলে ফিরোজ কবির।

জানা গেছে, ২০০৮ সালে মমতাজ বেগম সংরক্ষিত নারী আসনে এমপি হন। পরবর্তীতে ২০১৪ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ও ২০১৮ সালে দলের টিকিট নিয়ে মানিকগঞ্জ-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে একক আধিপত্য বিস্তার করেন। দ্বাদশ নির্বাচনে নৌকার টিকিট বাগিয়েও শেষ রক্ষা হলো না মমতাজের।

সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম বলেন, মমতাজ বেগম এ আসনে নানান কারণে মানুষের কাছে বিতর্কিত এটা কারো অজানা নয়। তিনি আমাদের সিংগাইর আওয়ামী লীগকে পারিবারিক লীগ বানিয়ে ফেলেছেন। তিনি নিজে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন। এছাড়া দীর্ঘ ২৭ বছর ধরে সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা ত্যাগী নেতা মাজেদ খানকে সরিয়ে প্রয়াত স্বামীর ভাগ্নে শহিদুর রহমানকে সাধারণ সম্পাদক বানিয়েছেন। এমন অনেক রাজনৈতিক কোন্দলের কারণে দলের অধিকাংশ নেতাকর্মী তাকে ছেড়ে দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

রাজনৈতিক ক্যারিয়ারে ভাটার বিষয়ে জানতে মমতাজ বেগমের মোবাইলে যোগাযোগের চেষ্টা করে না পাওয়া গেলেও পরাজয়ের পর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কালো টাকার প্রভাব ও নির্বাচনের দিন দুপুরের পর বলধারা এবং বায়রা ইউনিয়নে ভোট সিল মেরে টুলু জয়ী হয়েছেন। আগে সতর্ক হলে এমন পরিস্থিতির শিকার হতেন না। ভোটের পর তার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে ইতোমধ্যে পুলিশকে আলটিমেটামও দিয়েছেন তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park