নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১ কেজি গাঁজাসহ মো.সুজন মিয়া (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তার সুজন মিয়া গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বহেরারচালা কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আব্দুর রহিমের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মানিকপুর স্ট্যান্ডের বিশনন্দী ফেরিঘাটগামী পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি গাঁজা বিক্রি করার অবস্থানে আসামি পালানোর চেষ্টা করলে ১ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ । আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ