1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

জনগণের ভালোবাসা পাওয়াই রাজনীতিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ : হাছান মাহমুদ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনীতিবিদদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের ভালোবাসা পাওয়া, গণমানুষের নেতা হওয়া, গণমানুষের এমপি হওয়া -আমি সেটিই হতে চাই। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সফরের পথে মঙ্গলবার সকালে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে, ভিআইপি লাউঞ্জের বাইরে দলীয় নেতা-কর্মীদের ও সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন ড. হাছান মাহমুদ। বিমানবন্দরের বাইরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মিলিত উদ্যোগে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের দোয়া চাই, আশীর্বাদ চাই আমি যেন একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় যেটি প্রয়োজন সেটি হচ্ছে- গণমানুষের মানুষ হওয়া। বড় মন্ত্রী হওয়া নয়, রাজনীতিবিদদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের ভালোবাসা পাওয়া, গণমানুষের নেতা হওয়া, গণমানুষের এমপি হওয়া আমি সেটিই হতে চাই। আমার গাড়ির সামনে কোনো একজন ভিখারিও হাত দেখালে আমি দাঁড়াই, আমি সেইভাবেই থাকতে চাই।’ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি আজ প্রথম চট্টগ্রামের মাটিতে এসেছেন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন,  ‘চট্টগ্রাম দিয়েই এদেশে ইসলাম প্রচার শুরু হয়েছে, আমি আল্লাহর কাছে এবং আপনাদের কাছে দোয়া চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ভাইদের সকলের কাছে আশীর্বাদ চাই, যাতে করে এই দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারি এবং দেশের মান-মর্যাদা আরও উজ্জ্বল করতে পারি, পূর্ব-পশ্চিম সব দেশের সাথে সম্পর্কের আরও উন্নয়ন ও ঘনিষ্ঠ করার মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে পারি।’
নিজ নির্বাচনী এলাকার সবাই অত্যন্ত কষ্ট করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমি গত ১৫ বছর ধরে চেষ্টা করেছি গণমানুষের এমপি হওয়ার জন্য। কে আমাকে ভোট দিয়েছে কিংবা দেয়নি, সেটি কখনো আমি বিবেচনায় রাখিনি। আমি প্রার্থী হিসেবে সবসময় আওয়ামী লীগের প্রার্থী, কিন্তু সবমানুষের এমপি হয়ে কাজ করার চেষ্টা করেছি। আমি এবারও নতুন অভিযাত্রায় সব মানুষের এমপি হিসেবে কাজ করতে চাই। যারা আমাকে ভোট দেয়নি কিংবা ভবিষ্যতেও দিবে না, তাদের জন্যও কাজ করতে চাই। অবশ্যই দল এবং নেতা-কর্মীদের জন্যও কাজ করতে চাই। আমি আপনাদের ভাই হিসেবে আছি।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park