1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন মেয়র রেজাউল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪

চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী রেকর্ড পঞ্চমবার ও টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার (১২ জানুয়ারি) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর গণভবনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র রেজাউল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করে মেয়র রেজাউল চট্টগ্রামের উন্নয়নকে প্রাধিকার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চট্টগ্রামের জনগণের পক্ষে ধন্যবাদ জানান।
মেয়র বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে আওয়ামী লীগ ২০৩০ সালের মধ্যে দেশে দেড় কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্পসহ চট্টগ্রামের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park