1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

না.গঞ্জ-২ আসনে বিজয়ী ছাড়া সবার জামানত বাজেয়াপ্ত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ৫ প্রার্থীর মধ্যে একমাত্র বিজয়ী ছাড়া সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে। সংসদ নির্বাচনের আইন অনুযায়ী, কোনো আসনের নির্বাচনের প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীদের জামানত বাতিলের বিধান রয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,৩৩,২৬৭ জন। রবিবার নির্বাচনে ভোট দিয়েছেন ১ লক্ষ ৭৮ হাজার ৪৬৪জন ভোটার।

দ্বাদশ জাতীয় নির্বাচন (২০২৪) এর ভোটগ্রহণ করা হয় ৭ জানুয়ারি (রবিবার)। রাতে ভোটগণনা শেষে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী নজরুল ইসলাম বাবু‘কে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ২৪২টি তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটন (লাঙ্গল) পেয়েছেন ৭ হাজার ২৫৬ ভোট।

এছাড়াও তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) প্রার্থী মো. আবু হানিফ হৃদয় ৬৪৫ ভোট, জাকের পার্টির (গোলাপ ফুল) প্রার্থী মো. শাহজাহান ১ হাজার ৫৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মো. শরিফুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪২৮ ভোট। কার্যত, কেউই নিজের জামানত বাজেয়াপ্ত হওয়া ঠেকাতে পারেননি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park