1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন সিবিএ’র নেতৃবৃন্দের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন সিবিএ’র কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে এ মহানায়কের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করেন। তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদবৃন্দ এবং মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।এ সময় দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন সিবিএ রেজি নং বি-১৮৩৩ এর সভাপতি মোহাম্মদ আইয়ূব, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, কার্যকরী সভাপতি মো. শাহাজাহান, সহ সভাপতি মো. শহিদুল ইসলাম, ফয়েজ মো: মাসুদ, জমিল আহমদ, যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মো: আকবর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, অর্থ সম্পাদক ইউছুপ আলী, দপ্তর সম্পাদক বাবু রনি কর, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম, ও সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park