1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী

সিদ্ধিরগঞ্জে সহযোগীসহ মাদকসম্রাট টুটুল ও মাদক কারবারি গ্রেপ্তার : ৩২ বোতল ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

সিদ্ধিরগঞ্জের সন্ত্রাসী বিএনপি নেতা মাদক সম্রাট এস.এম আমিনুল হক টুটুল (৪২), তার সহযোগী মো. সজিব (৩৫) ও ওয়াহিদ হাসান চয়ন ওরফে মিন্টু (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় টুটুল ও সজিবের কাছ থেকে ২ বোতল ফেনসিডিল ও মাদক কারবারি ওয়াহিদ হাসান চয়ন ওরফে মিন্টুর কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

রবিবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন মুক্তিনগর এলাকাস্থ হক সুপার মার্কেট এর পিছন থেকে প্রথমে টুটুল ও তার সহযোগী সজিবকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ রুহুল আমিনের নেতৃত্বাধীন একটি দল।

গ্রেপ্তারের পর টুটুল ও সজিবের দেয়া তথ্যমতে মুক্তিনগর এলাকার সীমানাবর্তী এলাকা মাদানীনগরে গ্রীন গার্ডেন এন্ড চাইনিজ রেস্টুরেন্ট এর সামনে থেকে মাদক কারবারি ওয়াহিদ হাসান চয়ন ওরফে মিন্টুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. সজিব সানারপাড় এলাকার বাইতুল জামে মসজিদের পাশে দেলোয়ার হোসেনের ছেলে ও এসএম আমিনুল হক টুটুল সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ড সাইলো রোড এলাকার সিরাজুল হকের ছেলে।

মাদক কারবারি ওয়াহিদ হাসান চয়ন ওরফে মিন্টু রংপুর জেলার পীরগঞ্জ থানার চন্ডিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে সে ফতুল্লার নয়াবাজার এলাকায় বসবাস করে আসছে।

অপর আসামি এসএম টুটুল সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হাই রাজুর ফুপাতো ভাই। টুটুলের বিরুদ্ধে জাল দলিল সৃজন, নাশকতা ও চাঁদাবাজী মামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. আমিনুল ইসলাম জানান, উক্ত আসামিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে সোমবার (৩ জুন) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park