1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী

নাসিক ১নং ওয়ার্ডে গাজী মনিরের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

নাসিক ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি গাজী মনির হোসেনের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩’তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯’শ ৮১’সালের এদিনে বিপথগামী কতেক সেনা-সদস্যর হাতে শাহাদাৎ বরণ করেন। তার আত্মার মাগফেরাত কামনাসহ তার পরিবারে সকল সদ্যদের সু-স্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। বৃহস্পতিবার বাদ জোহর মিজমিজি বাতানপাড়া তালতলা ক্লাব মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক যুগ্ন আহব্বায়ক রিয়াযুজ ইসলাম রিয়াজ, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি অকিলউদ্দিন ভুইয়া, নাসিক ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি গাজী মনির, নাসিক ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক সামাদ খান, আক্তার হোসেন মৃধা, নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সহ-সভাপতি রিপন সরকার, রুহুল আমিন, বাবু, লিটন, স্বপন, মোজামেল হোসেন, মেহেদী, আকাশ ও ইমরানসহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে রান্না করা খাবার(খিচুড়ী) বিতরন করা হয়।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park