1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী

দৈনিক জনদর্পণ প্রকাশের ঘোষণাপত্র পেলেন আশ্রাফ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪

মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক হিসেবে জনদর্পণ নামে পত্রিকা প্রকাশের ঘোষণাপত্র পেয়েছেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগ নেতা মো: আশ্রাফ উদ্দিন।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় ঢাকার প্রকাশনা শাখা হতে পত্রিকা ও ছাপাখানার ঘোষনাপত্রের অনুমোদন দেয়া হয়। এসময় দৈনিক জন দর্পণের সম্পাদক মো: রবিউল হক, বার্তা সম্পাদক নিজাম উদ্দিন ও ব্যবস্থাপনা সম্পাদক আহসানুল হাবিব সোহাগ উপস্থিত ছিলেন।

পত্রিকাটির বিষয়ে প্রকাশক আশরাফ উদ্দিন বলেন, দৈনিক জনদর্পণের প্রধান লক্ষ্য হবে দেশের শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ও কুটির শিল্প এবং কৃষি খাতকে তুলে ধরা। তুলে ধরা হবে শহরের পাশাপাশি গ্রামের মানুষের সুখ-দুঃখের কথা। এছাড়া ব্যবসা বাণিজ্য, রাজনীতি ও অর্থনীতি ভেতরের খবরও থাকবে।

তিনি বলেন, দৈনিক ‘জনদর্পণ’ নামে একটি বাংলা জাতীয় দৈনিক পত্রিকা আমার নিজ নামে প্রকাশের অনুমতি চেয়ে চলতি বছরে ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। ২৮ মে মঙ্গলবার নামের ঘোষণাপত্র দেয় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। এরপর আবেদনের সঙ্গে জমা দেওয়া কাগজপত্রের সঠিকতা যাচাইয়ের পর এই ডিক্লারেশন দেওয়া হয় তাঁকে। দৈনিক স্বাধীন বাংলাদেশ.কম নামে একটি অনলাইনের প্রকাশকও তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park