1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল বাঙালির স্বাধীনতার শপথ : আ:লীগ নেতা মুন্না 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধুর যুগান্তকারী ৭ মার্চের ভাষণটি ছিল মুক্তিযুদ্ধের জন্য বাঙালি জাতির শপথ। কারণ, ওই দিন ভাষণটি শোনার পর গোটা জাতি শপথ নেয় এবং দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও আদমজীনগর কবরস্থান কমপ্লেক্স মসজিদ ও মাদরাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক  তানভীর কবির মুন্না গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ নেতা মুন্না বলেন, এই দিনে প্রাণভরে স্মরণ করছি বাঙ্গালীর মুক্তির স্বপ্নদ্রষ্টা, সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭১ সালের ৭ই মার্চে বঙ্গবন্ধুর দেয়া ভাষণটিই ছিল বাঙ্গালী জাতির মুক্তির সনদ ও স্বাধীনতার অগ্রিম ঘোষণা। এই ভাষণটির মধ্যে আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে বিধায় ইউনেস্কো এই ভাষণটিকে ২০১৭ সালের অক্টোবর মাসে ‘বিশ্ব প্রামান্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। যার জন্য আমরা জাতি হিসেবে গর্বিত। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে তার সেই ভাষণটি সেদিন শোনার জন্য সারা বাংলাদেশ থেকে কয়েক লক্ষ মুক্তিপাগল জনতা শত বাঁধা উপেক্ষা করে তৎকালীন রেসকোর্স ময়দানে জড়ো হয়েছিলেন। ঢাকার বাইরের অনেক জেলা থেকে মানুষ পায়ে হেঁটে সেদিনের সেই ভাষণ শুনতে এসেছিলেন। সেদিন বাংলাদেশের মানুষকে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকার আহবান জানান বঙ্গবন্ধু। দেশের প্রতিটি মানুষকে আমি উক্ত ভাষণ শোনার আহবান জানাবো তাহলে সকলের জ্ঞানের পরিধি বাড়বে, দেশপ্রেম জাগ্রত হবে এবং স্বাধীনতাবোধ বাড়বে।পরিশেষে এই দিনে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি’।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park