1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী

সিদ্ধিরগঞ্জে ধর্ষণের পর হত্যা… মৃত্যুদন্ডপ্রাপ্ত সেই আসামি লালমনিরহাটে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪

গত ৮ ফেব্রæয়ারি সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের পর হত্যা মামলায় পলাতক আসামি আশরাফুল আলমের মৃত্যুদন্ড রায় দেয় বিজ্ঞ আদালত। জেলার বিজ্ঞ নারী ও শিশু ও নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের নাজমুল হক শ্যামল সেই রায় ঘোষণা দেন। রায় ঘোষণার ৩ দিনের মাথায় লালমনিরহাট থেকে সেই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (১১ ফেব্রæয়ারি) লালমনিরহাট জেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ ও র‌্যাব-১৩ এর যৌথ দল। গ্রেপ্তারকৃত আশরাফুল আলম লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে। র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি আরও জানান, ২০১৮ সালের ২৫ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানায় মো. মশিউর রহমান বাদী হয়ে আসামির বিরুদ্ধে নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করে। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৫ অক্টোবর সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকার রহমান টাওয়ারের চতুর্থ তলার ভাড়াটিয়া এবং গার্মেন্টস কর্মী লায়লা বেগমকে (৩০) আসামি মো. আশরাফুল আলম পূর্ব পরিকল্পিতভাবে একাধিকবার ধর্ষণ করে। পরে বালিশ চাপা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। ভিকটিমের পরিবারের সদস্যরা নিহত লায়লার বালিশ চাপা অবস্থায় মরদেহ দেখতে পয়ে পুলিশকে জানায়। লায়লা শরিয়ত পুর জেলার গোসাইর হাট থানার দক্ষিণ ছয়গাও গ্রামের আলাউদ্দিন মাতুব্বরের মেয়ে এবং মামলার বাদী মো. মশিউরের বোন। সেই মামলায় ৮ ফেব্রæয়ারি জেলার বিজ্ঞ নারী ও শিশু ও নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের নাজমুল হক শ্যামল ওই আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড প্রদান করে। এরপর র‌্যাব-১১ ও র‌্যাব-১৩ এর যৌথ গোয়েন্দা দল অভিযান শুরু করে এবং পর্যায়ক্রমে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park