1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ব্লাজার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আহসানুল হাবিব সোহাগ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪

দেশে চলছে প্রচণ্ড শীত সাথে তীব্র শৈত্য প্রবাহ। শীতের তীব্রতায় বিপাকে পড়েছে ছিন্নমূল ও অসহায় মানুষেরা। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় মানবেতর জীবনযাপন করছে তারা। এসব অসহায় সাধারণ মানুষ ও পথশিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে বাংলাদেশ ল এন্ড জুরিস্ট এসোসিয়েশনের সোনারগাঁও বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (১৭ জানুয়ারি) রাতে ঢাকার সংসদ ভবন,পান্থপথ, মগবাজার, গুলিস্থান সহ ৪টি পয়েন্টে উদ্বাস্তু শীতে কাতর মানুষ ও পথশিশুদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটির সদস্যরা।

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র শিক্ষার্থী ও ব্লাজার অর্থায়নে ৪টি দলে ভাগ হয়ে মটর সাইকেল দিয়ে মধ্য রাতে শহরের বিভিন্ন পয়েন্টে বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরনের পূর্বে টিম ভাগ করার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ল এন্ড জুরিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাটা এড. নাহিদুর রহমান নাহিদ, সংগঠনটির কেন্দ্রীয় নেতা মোঃ আনিস। মাঠে থেকে ৪ টি টিমের কর্ম পরিকল্পনা ও সমন্বয় করেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সিহান রাজ্জাক (সঞ্চয়)।

এসময় টিম গুলোর নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক যুবায়ের ভূঁইয়া যুবরাজ, সহ-সভাপতি উম্মে জাহান বন্যা, ব্যবস্থাপনা সম্পাদক আবু বক্কর জনি এবং আর এস কায়ানাথ। প্রতি টিমে ৪ জন করে মোট ১২ জন এই ইভেন্টে কাজ করে। তারা হলেন রিফাত, ফাল্গুনী আকতার লতা, রাতুল, আতিকা, শারমিন, মনির, নীড়া, তানভীর সহ প্রমুখ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সিহান রাজ্জাক (সঞ্চয়) বলেন, সীমিত পরিসর হলেও এই প্রচন্ড শীতের মাঝে শীতার্তদের পাশে দাড়াতে পেরে আমরা আনন্দিত। আমরা তো সবসময় চাই দুঃস্থদের পাশে দাঁড়াতে। আর এটা আমাদের নৈতিক দায়িত্ব। সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ব্লাজার উদ্যোগে আমাদের পরিকল্পনা আছে সামনে আরো কিছু শীতবস্ত্র দেওয়ার।এ কর্মসূচিতে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। ভবিষ্যতে আমাদের এমন কার্যক্রম চলমান থাকবে।

— বিজ্ঞপ্তি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park