1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

ডামি নির্বাচন-ডামি মন্ত্রিসভার প্রতি জনগণের আগ্রহ নেই : ফয়জুল করীম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, দেশ এক অগ্নিগর্ভে নিপতিত। রিজার্ভ শূন্যের কোঠায় চলে এসেছে।  আজ শুক্রবার বিকেলে বরিশালের চরমোনাই মাদরাসায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ তার সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুফতি ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, ‘অর্থনৈতিকভাবে দেশ দেউলিয়ার পথে। এর মধ্যে সদ্যঃসমাপ্ত হলো একতরফা প্রহসনের ডামি নির্বাচন। ডামি নির্বাচনের পর তড়িঘড়ি করে মন্ত্রিসভা গঠন করে বর্তমান সরকার জাতিকে কী মেসেজ দিয়েছে? জনগণের ডামি নির্বাচন ও ডামি মন্ত্রিসভার প্রতি কোনো আগ্রহ নেই। ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এমনকি ২৭ কেন্দ্রে কোনো ভোট না পড়ায় প্রমাণিত এই নির্বাচন আওয়ামী লীগও বর্জন করেছে।’তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ নতুন নতুন আবিষ্কার করেছে। এবার তারা ডামি নির্বাচন ও ডামি মন্ত্রিসভা আবিষ্কার করেছে। প্রধানমন্ত্রী নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করে থাকেন। এবার তার নতুন ফর্মুলা হলো বিরোধী দল ছাড়াও গণতন্ত্র হয়। হাজার হাজার কোটি টাকা খরচ করে দেশের সম্পদ নষ্ট করে জনগণকে দুর্ভোগে ফেলছে। অপরদিকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনগণ দিশেহারা। এভাবে জনগণের সাথে তামাশার কোনো মানে হয় না।’
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park