1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ভূমিহীন শিশুদের মাঝে স্বপ্নের মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আহসানুল হাবিব সোহাগ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

স্বপ্নের মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ভূমিহীন সুবিধাবঞ্চিত ৪০ জন শীতার্ত শিশুদের মাঝে “পলি ব্যাগ” এর বিনিময়ে “উষ্ণতার ছোঁয়া” নামে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

শুক্রবার (২৬ জানুয়ারি) বড়মাছুয়া ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে অবস্থানরত শিশুদের মাঝে এসব শীতবস্ত্র তুলে দেয়া হয়।

এসময় স্বপ্নের মুক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল্লা আল অভি জানান “পলি ব্যাগের” বিনিময়ে কম্বল বিতরণ এটি একটি সামাজিক সচেতনতা মূলক ক্যাম্পেইন। তিনি জানান, ২০২১ সাল থেকে সংগঠনটি রক্তদান নিয়ে কাজ করলেও বর্তমানে ভূমিহীন শিশুদের জীবনমান উন্নয়ন ও ভবঘুরে মানুষদের নিয়ে কাজ করছে এবং এই সংগঠন এর মাধ্যমে যুব সমাজকে মাদক মুক্ত রেখে মানবিক কাজে উৎসাহিত করা এ সংগঠনের মূল উদ্দেশ্য।

শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী মাসুম বিল্লাহ, রাসেল রায়হান, নাসরুল, সোহেল ইসলাম, আবু হেনা রনি প্রমুখ।

এসময় শিশু মনির হোসেন জানায়, বরিশাল উপকূলীয় এলাকায় এবছরে তুলনামূলক শীতের তীব্রতা অনেক বেশি। তাঁর এবং তাঁর ছোট ভাই ২ জনে মিলে একটি কম্বল ব্যবহার করতো এখন তার নিজেরও একটি কম্বল হয়েছে এতে সে অনেক খুশি।

আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী আব্দুল রশিদ মিয়া জানান, ভূমিহীন গরিবদের শিশুদের জীবনমান নিয়ে যদি সামাজিক সংগঠনগুলো কাজ করে তাহলে অনেক ভালো হয়। অনেক শিশুরা বড় হয়ে ওঠার পাশাপাশি অর্থ সংকটের অভাবে মাঝপথে তারা পড়ালেখা থেকে ঝরে পরে। পারিবারিক আর্থিক সমস্যার কারণে শিশু বয়সেই তারা বাবার সাথে জীবিকার তাগিদে কাজ করতে যায়। এসব শিশুদের সুন্দর জীবন গঠনে তিনি স্বপ্নের মুক্তি ফাউন্ডেশনের মতো সকল সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

জেসমিন বেগম নামে আরেক নারী জানান, এই আশ্রয়ন প্রকল্পে অনেক শিশুরা আছে যারা দেশ-বিশ্ব সম্পর্কে কোন ধারনা রাখে না। এবং অনেকেই আছে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে অবগত নয়।

স্বেচ্ছাসেবী মাসুম বিল্লাহ বলেন, তাঁদের পরিকল্পনা আছে শিশুদের জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করার এবং তারা সপ্তাহের প্রতি শনিবার একদিন শিশুদের জন্য কিছু সাধারন জ্ঞান দেয়ার জন্য সময় দিবেন এবং বিশ্ব সম্পর্কে শিশুদের অবগত করবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park