1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লৌহজংয়ে যুবদলের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ১৫ আগষ্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা ব্যাপি প্রচার পত্র বিলি কার্যক্রম উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা হয়েছে৷

আজ শনিবার (৯ আগষ্ট) বিকেলে উপজেলার ঘোরদৌড় বাজারস্থ বিএনপির প্রধান কার্যালয়ে যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বক্তারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন৷ সভায় উপজেলা যুবদলের আহবায়ক হাজী মো. মুক্তার হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল-আমীন খান ও যুগ্ম আহবায়ক মো. মনির শিকদারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ধলু, রিপন তালুকদার, মঞ্জিল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন বেপারী, তারেক খান, মিনার হোসেন, ওয়াসিম মৃধা, সদস্য মিঠু শেখ, আল-আমীন বেগ, নুরুল ইসলাম, লিংকন দপ্তরি, ইলিয়াস মোড়ল, জুয়েল শিকদার, আব্দুর রহিম, নুরু মাদবর, সালাউদ্দিন বাবু, চাঁন মিয়া, সজিব আহম্মেদ প্রমুখ৷
বক্তারা বলেন তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা আমাদের জন্য নতুন আলোর দিশারী। এটি গোটা জাতির গণতান্ত্রিক মুক্তির ইশতেহার। এ সময় উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ #

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park